৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন এমপি প্রার্থী

অবশেষে দীর্ঘ ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তার দাবির প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর অনশন ভাঙতে সম্মত হন তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এ সময় পানি পান করিয়ে তার অনশন ভাঙান। এ সময় তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়। গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়। এই অর্জনের জন্য ফেনী জেলার প্রতিটি সচেতন নাগরিক এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান তিনি।  একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা ও একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের এ লড়াই আগামীতে অব্যাহত থাকবে। ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা সহকারী কমিশনার (

৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন এমপি প্রার্থী

অবশেষে দীর্ঘ ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন ফেনী-২ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া। তার দাবির প্রেক্ষিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর অনশন ভাঙতে সম্মত হন তিনি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এ সময় পানি পান করিয়ে তার অনশন ভাঙান।

এ সময় তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তির বিজয় নয়। গণমাধ্যমকর্মী, সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, সাহসী ভূমিকা এবং সত্যের পক্ষে অবস্থানের সম্মিলিত বিজয়। এই অর্জনের জন্য ফেনী জেলার প্রতিটি সচেতন নাগরিক এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করার জন্য পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান তিনি। 

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা ও একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমাদের এ লড়াই আগামীতে অব্যাহত থাকবে।

ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ এবং প্রার্থীকে হুমকির অভিযোগে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনে বসেন গণঅধিকার পরিষদ মনোনীত এ প্রার্থী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow