৩৩৩ রানের পরও মোহামেডানকে চিন্তায় ফেলে দিয়েছিলো গাজী গ্রুপের দুই তরুণ

আগের দিন যখন ৪২ ওভারে ৩৩৩ রান দেখে মনে হচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে হয়তো হেসেখেলে জিতবে মোহামেডান। কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টো। ওই পাহাড়সম স্কোর নিয়েও শেষ পর্যন্ত মোহামেডানকে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যনত বৃষ্টি আইনে ৪৭ রানের স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে মোহামেডান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ ওপেনার শোভন মোড়ল আর মিডল অর্ডার সাব্বির হোসেন শিকদার মোহামেডান শিবিরকে গভীর চিন্তায় ফেলে দিয়েছিলেন। ৪২ ওভারে ৩৩৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভয়-ডর ছাড়া সাবলীল ব্যাটিং করেছেন ওই দুই তরুণ। তাদের সাহসী ও আত্ববিশ্বাসী ব্যাটিংয়ের মুখে তাসকিন, রিশাদ, সাইফউদ্দিনের মতো নামী ও প্রতিষ্ঠিত বোলাররাও চরম অস্বস্তিতে ছিলেন। শোভন ও সাব্বিরের বুক চিতানো লড়াই মোহামেডানের প্রত্যাশিত বড় জয়কে কঠিন করে তোলেন। বাঁহাতি স্পিনার তাইজুল ছাড়াও তাসকিন, সাইফউদ্দিন ও রিশাদ সবাই বেদম মার খেয়েছেন। দেশের এক নম্বর পেসার তাসকিনের ৭ ওভারে ওঠে ৭৫ রান। পুরো লিগে মাপা বোলিং করা মিডিয়াম পেসার সাইফউদ্দিনও ৮ ওভারে ৬৩ রান (২ উইকেট) দিয়ে বসেন। এর আগে প্রাইম ব্যাংকের সঙ্গে ওভার পিছু সাড়ে ৯ রান করে দিয়ে মোহামেডানের হ

৩৩৩ রানের পরও মোহামেডানকে চিন্তায় ফেলে দিয়েছিলো গাজী গ্রুপের দুই তরুণ

আগের দিন যখন ৪২ ওভারে ৩৩৩ রান দেখে মনে হচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে হয়তো হেসেখেলে জিতবে মোহামেডান। কিন্তু বাস্তবে ঘটলো তার উল্টো। ওই পাহাড়সম স্কোর নিয়েও শেষ পর্যন্ত মোহামেডানকে জিততে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। শেষ পর্যনত বৃষ্টি আইনে ৪৭ রানের স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ ওপেনার শোভন মোড়ল আর মিডল অর্ডার সাব্বির হোসেন শিকদার মোহামেডান শিবিরকে গভীর চিন্তায় ফেলে দিয়েছিলেন। ৪২ ওভারে ৩৩৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভয়-ডর ছাড়া সাবলীল ব্যাটিং করেছেন ওই দুই তরুণ। তাদের সাহসী ও আত্ববিশ্বাসী ব্যাটিংয়ের মুখে তাসকিন, রিশাদ, সাইফউদ্দিনের মতো নামী ও প্রতিষ্ঠিত বোলাররাও চরম অস্বস্তিতে ছিলেন।

শোভন ও সাব্বিরের বুক চিতানো লড়াই মোহামেডানের প্রত্যাশিত বড় জয়কে কঠিন করে তোলেন। বাঁহাতি স্পিনার তাইজুল ছাড়াও তাসকিন, সাইফউদ্দিন ও রিশাদ সবাই বেদম মার খেয়েছেন। দেশের এক নম্বর পেসার তাসকিনের ৭ ওভারে ওঠে ৭৫ রান। পুরো লিগে মাপা বোলিং করা মিডিয়াম পেসার সাইফউদ্দিনও ৮ ওভারে ৬৩ রান (২ উইকেট) দিয়ে বসেন।

এর আগে প্রাইম ব্যাংকের সঙ্গে ওভার পিছু সাড়ে ৯ রান করে দিয়ে মোহামেডানের হারের খলনায়ক বনে গিয়েছিলেন লেগি রিশাদ। আজও তার ৯ ওভারে ৫০ রান নিয়ে ফেলেন গাজীর ব্যাটাররা।

বাঁহাতি স্পিনার তাইজুল ছিলেন ব্যতিক্রম। ৯ ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট শিকার করেন লাল বলে অনেক কৃতিত্বের অধিকারি এ বাঁহাতি স্পিনার।

শোভনের আক্রমণাত্মক ফিফটির সঙ্গে মিডল অর্ডার সাব্বির শিকদারের দারুণ সেঞ্চুরি যুক্ত হলে ৪২ ওভারে ২৮০-এর ঘরে ( ২৮৭/৮) পৌঁছে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর তাতেই মোহামেডান পায় ডিএল ম্যাথডে ৪৭ রানের স্বস্তির জয়।

নবম ম্যাচে অষ্টম জয়ে ১৬ পয়েন্ট নিয়ে মোহামেডান এখনো সবার ওপরেই থাকলো। এর আগে প্রচন্ড বজৃপাত ও প্রবল বৃষ্টির কারনে গতকাল শুক্রবার দুপুরে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

আজ যখন খেলা আবার শুরু হয়, তখন গাজী গ্রুপ ক্রিকেটার্সের দরকার ছিল ২৯৪ রান। তাদের হাতে ছিল ৮ উইকেট।

এআরবি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow