৩৪ ক্যাটাগরি নির্ধারণ করে নতুন ভিসা নীতিমালা অনুমোদন
৩৪টি ক্যাটাগরিতে ভিসা নির্ধারণ করে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ, সুশৃঙ্খল করা এবং বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করতে এ নীতিমালা করা হচ্ছে। সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নীতিমালাটির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। বিদ্যমান ভিসা পদ্ধতিকে যুগোপযোগী, নিরাপদ, গতিশীল ও সহজ করার পাশাপাশি আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে নতুন নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতিমালায় বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্
৩৪টি ক্যাটাগরিতে ভিসা নির্ধারণ করে ‘ভিসা নীতিমালা-২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ, সুশৃঙ্খল করা এবং বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করতে এ নীতিমালা করা হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নীতিমালাটির খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নীতিমালার খসড়া প্রণয়ন করেছে। বিদ্যমান ভিসা পদ্ধতিকে যুগোপযোগী, নিরাপদ, গতিশীল ও সহজ করার পাশাপাশি আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে নতুন নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীতিমালায় বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিদ্যমান 'ভিসা নীতিমালা, ২০০৬' এ ভিসার ৩৩টি ক্যাটাগরি ছিল। নতুন ‘ভিসা নীতিমালা-২০২৬’-এ তা বাড়িয়ে ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালার ভিত্তিতে আগের সব ভিসাসংক্রান্ত সার্কুলার বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করা হবে। নীতিমালাটি বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে কাজ করবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
গত ২ জুলাই নীতিটি মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়েছিল। মন্ত্রিসভা নীতিমালাটি আরও সমৃদ্ধ ও কার্যকর করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে দেয়। সেই পরিপ্রেক্ষিতে এটি আবার উপস্থাপন করা হয়।
আরএমএম/এমএএইচ/
What's Your Reaction?