৪ আসনে কারচুপির অভিযোগ : আবেদন গ্রহণ করলেন হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো, ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দিয়েছেন। একইসঙ্গে ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত। তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদ শিশির মনির। ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪-এর কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল জামায়াতের মামলা; সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসনগুলো হলো, ঢাকা-৬, ৭ ও গাইবান্ধা-৪। অপরদিকে শেরপুরের একটি আসনে কারচুপির অভিযোগ এনে আবেদন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দিয়েছেন। একইসঙ্গে ওই আসনগুলোর নির্বাচনী সরঞ্জামাদি ইসিকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। পাশপাশি ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীকে নোটিশ দিয়েছেন আদালত।
তথ্যটি নিশ্চিত করেছেন মোহাম্মদ শিশির মনির।
ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪-এর কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল জামায়াতের মামলা; সব ব্যালট হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
What's Your Reaction?