৪ দিনেই জামিনে মুক্ত সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জু মোল্লা

বরিশালের বানারীপাড়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। আজ বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই। আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসস্থান থেকে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর নামে আগে থেকে কোনো সুনির্দিষ্ট মামলা বা ওয়ারেন্ট ছিল না। পরদিন রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা একটি বিস্ফোরক ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়। ওই দিন বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের

৪ দিনেই জামিনে মুক্ত সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মঞ্জু মোল্লা

বরিশালের বানারীপাড়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন।

আজ বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নাহিদ ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাসস্থান থেকে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁর নামে আগে থেকে কোনো সুনির্দিষ্ট মামলা বা ওয়ারেন্ট ছিল না।

পরদিন রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা একটি বিস্ফোরক ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে পাঠানো হয়। ওই দিন বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করা হলে বিচারক মো. নাহিদ ইসলাম ১০ জুন শুনানির দিন ধার্য করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আজ ধার্য তারিখে শুনানি শেষে আদালত তাঁর জামিন আদেশ দেন।

বানারীপাড়া পৌরসভার হ্যাটট্রিক বিজয়ী সাবেক জননন্দিত মেয়র ও ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লাকে কোনো মামলা ছাড়াই গভীর রাতে গ্রেপ্তার এবং পরবর্তীতে অজ্ঞাতনামা আসামি দেখানোর ঘটনায় এলাকায় তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

প্রায় ৮০ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে রাজনৈতিক হয়রানিমূলক মামলায় জড়ানোর ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি উঠেছিল। আজকের জামিনের খবরে তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow