৪ দিনের ব্যবধানে পানিতে পড়ে চার শিশুর মৃত্যু

একদিনের ব্যবধানে চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. সাজিদ নামে দেড় বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে এই উপজেলার চারজন শিশু পানিতে পড়ে মারা গেছেন। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহদ্দার গ্রামে এ ঘটনা ঘটে। সাজিদ ওই এলাকার আবু তাহের চেয়ারম্যান বাড়ির আহসানুল কবির শহিদের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠোনে খেলছিল সাজিদ। খেলতে খেলতে হঠাৎ করে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় আবু শাহাদাত সায়েম বলেন, ‘গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে তিনটি শিশু মারা গেছে। শুক্রবার সকালে আহসানুল কবির শহিদের একমাত্র ছেলে মো. সাজিদ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। রাত ৮টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।’ সায়েম আরও বলেন, ‘অভিভাবকদের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে অধিকাংশ শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। মায়েদের উচিত শিশুদের চোখে চোখে রাখার প

৪ দিনের ব্যবধানে পানিতে পড়ে চার শিশুর মৃত্যু
একদিনের ব্যবধানে চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মো. সাজিদ নামে দেড় বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৪ দিনে এই উপজেলার চারজন শিশু পানিতে পড়ে মারা গেছেন। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহদ্দার গ্রামে এ ঘটনা ঘটে। সাজিদ ওই এলাকার আবু তাহের চেয়ারম্যান বাড়ির আহসানুল কবির শহিদের একমাত্র ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠোনে খেলছিল সাজিদ। খেলতে খেলতে হঠাৎ করে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় আবু শাহাদাত সায়েম বলেন, ‘গত তিন দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুরের পানিতে ডুবে তিনটি শিশু মারা গেছে। শুক্রবার সকালে আহসানুল কবির শহিদের একমাত্র ছেলে মো. সাজিদ বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ। রাত ৮টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।’ সায়েম আরও বলেন, ‘অভিভাবকদের অসচেতনতা এবং সাঁতার না জানার কারণে অধিকাংশ শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। মায়েদের উচিত শিশুদের চোখে চোখে রাখার পাশাপাশি যথাসময়ে সাঁতার শেখানো জরুরি।’ যোগাযোগ করা হলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, সকালে স্বজনরা মো. সাজিদ নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের দক্ষিণ আমবাড়িয়া মুনতাসিন (৮), পরের দিন বুধবার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগরে মাহিয়া আনুরা আনিসা (১০) ও গত বৃহস্পতিবার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া খালেদ বিন মহিউদ্দিন (৮) পুকুরের পানিতে ডুবে মারা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow