৪ দিনের সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান
চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়া পৌঁছান। সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সেনাপ্রধান আজ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)’ ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬ এক্সিবিশন’ পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে। সেনাপ্রধান আগামীকাল ৮ম পুত্রাজায়া ফোরমে অংশগ্রহণ করবেন। আইএসপিআর আরও জানায়, এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এসময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর
চারদিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৯ এপ্রিল) তিনি মালয়েশিয়া পৌঁছান।
সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সেনাপ্রধান আজ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ)’ ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (এনএটিএসইসি এশিয়া) ২০২৬ এক্সিবিশন’ পরিদর্শন করেন।
এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।
সেনাপ্রধান আগামীকাল ৮ম পুত্রাজায়া ফোরমে অংশগ্রহণ করবেন। আইএসপিআর আরও জানায়, এ ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এসময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।
টিটি/ইএ
What's Your Reaction?