৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

আল-আকসা মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরায়েল। ৪০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুনরায় মুসলিমদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। আনাদোলুর সংবাদদাতা জানান, এখন পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমরা প্রবেশ করতে পারছেন।  জানা গেছে, আজ ভোরে মসজিদটি খুলে দেওয়ার পর শত শত ফিলিস্তিনি মুসলিম আল-হারাম আল-শরিফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন। তারা সেখানে ইবাদত করার অনুমতি পেয়েছেন। এ সময় অনেককে কাঁদতে ও কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ৬ এপ্রিল মসজিদটি বন্ধ থাকা অবস্থাতেই সেখানে অভিযান চালিয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।  এর আগে গত মার্চে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের বাধা দেয় ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে। ইসরায়েল জানিয়েছিল, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

৪০ দিন পর খুলে দেওয়া হলো আল-আকসা মসজিদ

আল-আকসা মসজিদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসরায়েল। ৪০ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুনরায় মুসলিমদের জন্য মসজিদটি খুলে দেওয়া হয়। আনাদোলুর সংবাদদাতা জানান, এখন পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে মুসলিমরা প্রবেশ করতে পারছেন। 

জানা গেছে, আজ ভোরে মসজিদটি খুলে দেওয়ার পর শত শত ফিলিস্তিনি মুসলিম আল-হারাম আল-শরিফ চত্বরে প্রবেশ করতে সক্ষম হন। তারা সেখানে ইবাদত করার অনুমতি পেয়েছেন।

এ সময় অনেককে কাঁদতে ও কৃতজ্ঞতায় সিজদা করতে দেখা যায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ৬ এপ্রিল মসজিদটি বন্ধ থাকা অবস্থাতেই সেখানে অভিযান চালিয়েছিলেন। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। 

এর আগে গত মার্চে ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়তে মুসল্লিদের বাধা দেয় ইসরায়েলি বাহিনী। নামাজ পড়তে গেলে তাদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠে।

ইসরায়েল জানিয়েছিল, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow