৪০ দিনের যুদ্ধে ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, অন্য দেশে কত?

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে। বিভিন্ন দেশ ও সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে ইরান ও লেবাননে। মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৬৩৬ জন পর্যন্ত পৌঁছেছে, যদিও আন্তর্জাতিক রেডক্রসের হিসাব অনুযায়ী তা প্রায় ১ হাজার ৯০০। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে। সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলে। ইরাকে ১১৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, পাশাপাশি ১১ জন সেনাও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ১৩ জন সেনা নিহত এবং ৩০০-এর বেশি আহত হয়েছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন, কাতার ও কুয়েতে ৭ জন করে নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া ও পশ্চিম তীরে চারজন করে; বাহরাইন, ওমান ও সৌদি আরবে দুজন করে নিহতের ঘটনা ঘটেছে। ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এদিকে গত ৩ এপ্রিলের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই সংঘাতে বিভিন্ন দেশে থাকা অন্তত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছ

৪০ দিনের যুদ্ধে ৬ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, অন্য দেশে কত?

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটেছে। বিভিন্ন দেশ ও সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে ইরান ও লেবাননে।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএর তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ৬৩৬ জন পর্যন্ত পৌঁছেছে, যদিও আন্তর্জাতিক রেডক্রসের হিসাব অনুযায়ী তা প্রায় ১ হাজার ৯০০। অন্যদিকে, লেবাননে ইসরায়েলি হামলায় ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে।

সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলে। ইরাকে ১১৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন, পাশাপাশি ১১ জন সেনাও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের ১৩ জন সেনা নিহত এবং ৩০০-এর বেশি আহত হয়েছেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ১৩ জন, কাতার ও কুয়েতে ৭ জন করে নিহত হয়েছেন। অন্যদিকে সিরিয়া ও পশ্চিম তীরে চারজন করে; বাহরাইন, ওমান ও সৌদি আরবে দুজন করে নিহতের ঘটনা ঘটেছে। ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন।

এদিকে গত ৩ এপ্রিলের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই সংঘাতে বিভিন্ন দেশে থাকা অন্তত ৬ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

দীর্ঘ ৪০ দিনের এই রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে সংশ্লিষ্ট পক্ষগুলো দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

তথ্যসূত্র : রয়টার্স
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow