৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আবু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নিখোঁজের দুই দিন পর দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কলেজছাত্র আবু নাঈম (২৩) ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী।  মাওয়া নৌ-পুলিশের আইসি মো. ইলিয়াস বলেন, ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১৮ সদস্যের একটি শিক্ষার্থীর দল গত শনিবার দুপুরে লৌহজংয়ের পদ্মা নদীতে ট্রলারে করে বেড়াতে বের হয়। এদের মধ্যে চারজন ছাত্রী ছিলেন। বিকেল ৩টার দিকে তাদের ট্রলারটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে গেলে সেখানে তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। এ সময় তিনজন দুর্ঘটনায় পড়লে অন্য শিক্ষার্থীরা সোহান ও তানভীরকে টেনে ট্রলারে তুলতে সক্ষম হন। কিন্তু আবু নাঈম নামে এক শিক্ষার্থী পদ্মা পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ও একদল ডুবুরি গত তিন দিন ধরে কাজ করে। সেই সঙ্গে নৌবাহিনীর একটি দলও কাজ করে এ উদ্ধার অভিযানে। অ

৪০ ফুট পানির নিচে মিলল নিখোঁজ শিক্ষার্থী নাঈমের মরদেহ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আবু নাঈমের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) নিখোঁজের দুই দিন পর দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কলেজছাত্র আবু নাঈম (২৩) ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী। 

মাওয়া নৌ-পুলিশের আইসি মো. ইলিয়াস বলেন, ঢাকার মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ১৮ সদস্যের একটি শিক্ষার্থীর দল গত শনিবার দুপুরে লৌহজংয়ের পদ্মা নদীতে ট্রলারে করে বেড়াতে বের হয়। এদের মধ্যে চারজন ছাত্রী ছিলেন। বিকেল ৩টার দিকে তাদের ট্রলারটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে গেলে সেখানে তিন শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে।

এ সময় তিনজন দুর্ঘটনায় পড়লে অন্য শিক্ষার্থীরা সোহান ও তানভীরকে টেনে ট্রলারে তুলতে সক্ষম হন। কিন্তু আবু নাঈম নামে এক শিক্ষার্থী পদ্মা পানিতে ডুবে নিখোঁজ হন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস ও একদল ডুবুরি গত তিন দিন ধরে কাজ করে। সেই সঙ্গে নৌবাহিনীর একটি দলও কাজ করে এ উদ্ধার অভিযানে। অবশেষে ডুবুরিরা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের ৫০০ গজ দূরে ৪০ ফিট পানির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে নিহতের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এমআইএসটির ১৮ জন ছাত্র নৌকা নিয়ে পদ্মা সেতু দেখতে যান। এ সময় পদ্মা সেতুর কাছে গিয়ে তিন ছাত্র গোসল করার জন্য নদীতে ঝাঁপ দেন। দুজন ছাত্র সাঁতরে উঠলেও নাইম নিখোঁজ হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow