‘৪০ বছর হওয়ার আগেই তারা ফ্রান্স দল থেকে আমাকে বের করে দেবে’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগালকে হারিয়ে ইতোমধ্যে সবাইকে জানান দিয়েছে ফ্রান্স যে, এবারও তারা বিশ্বকাপ ট্রফি জয়ের উদ্দেশ্যেই এসেছে। অন্যদিকে, ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই নরওয়ে উড়িয়ে দিয়েছে ইরাককে। গ্রুপের শেষ ম্যাচ মুখোমুখি হবে তারা দুজন। কিন্তু তার আগেই আলোচনায় বর্তমান সময়ের অন্যতম এই দুই খেলোয়াড়ের লড়াই। ইরাকের বিপক্ষে ম্যাচের আগে তাই এমবাপেকে প্রশ্ন করা হয়েছিল হালান্ড সম্পর্কে। তার মনোযোগ পুরোপুরি ফ্রান্সের পরবর্তী বিশ্বকাপ ম্যাচেই রয়েছে, যেখানে তারা ইরাকের মুখোমুখি হবে। এই বিষয়ে এমবাপে বলেন, ‘আপাতত আমি হালান্ডকে নিয়ে ভাবছি না। হয়তো তারা আমাদের নিয়ে ভাবছে, কিন্তু আমি ইরাককে নিয়ে ভাবছি।’ ফ্রান্সের এই অধিনায়ক তার প্রজন্মের সেরা খেলোয়াড়দের নিয়ে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন এবং লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলার শীর্ষে রাখেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর পাশাপাশি মেসিই সেরা খেলোয়াড়, এটা স্পষ্ট। আমি আমার দলকে আরেকটি বিশ্বকাপ জিততে সাহায্য করার চেষ্টা করি। বাকিটা সাংবাদিকদের জন্য বিতর্কের বিষয়।’ এমবাপেকে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং গোল করার রেকর্ড স

‘৪০ বছর হওয়ার আগেই তারা ফ্রান্স দল থেকে আমাকে বের করে দেবে’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেনেগালকে হারিয়ে ইতোমধ্যে সবাইকে জানান দিয়েছে ফ্রান্স যে, এবারও তারা বিশ্বকাপ ট্রফি জয়ের উদ্দেশ্যেই এসেছে। অন্যদিকে, ১৯৯৮ সালের পর বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই নরওয়ে উড়িয়ে দিয়েছে ইরাককে। গ্রুপের শেষ ম্যাচ মুখোমুখি হবে তারা দুজন। কিন্তু তার আগেই আলোচনায় বর্তমান সময়ের অন্যতম এই দুই খেলোয়াড়ের লড়াই।

ইরাকের বিপক্ষে ম্যাচের আগে তাই এমবাপেকে প্রশ্ন করা হয়েছিল হালান্ড সম্পর্কে। তার মনোযোগ পুরোপুরি ফ্রান্সের পরবর্তী বিশ্বকাপ ম্যাচেই রয়েছে, যেখানে তারা ইরাকের মুখোমুখি হবে। এই বিষয়ে এমবাপে বলেন, ‘আপাতত আমি হালান্ডকে নিয়ে ভাবছি না। হয়তো তারা আমাদের নিয়ে ভাবছে, কিন্তু আমি ইরাককে নিয়ে ভাবছি।’

ফ্রান্সের এই অধিনায়ক তার প্রজন্মের সেরা খেলোয়াড়দের নিয়ে চলমান বিতর্ক নিয়েও কথা বলেন এবং লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলার শীর্ষে রাখেন। তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর পাশাপাশি মেসিই সেরা খেলোয়াড়, এটা স্পষ্ট। আমি আমার দলকে আরেকটি বিশ্বকাপ জিততে সাহায্য করার চেষ্টা করি। বাকিটা সাংবাদিকদের জন্য বিতর্কের বিষয়।’

এমবাপেকে তার দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং গোল করার রেকর্ড সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি কতদিন শীর্ষ পর্যায়ে থাকবেন বলে আশা করেন, তা নিয়ে রসিকতা করেন। তিনি বলেন, ‘আমি ৪০ বছর বয়সে এখানে থাকব না, তার আগেই তারা আমাকে বের করে দেবে (হাসি)। আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি না, আমি এই বিশ্বকাপটা উপভোগ করতে চাই।’

সেই সাথে তিনি মেসির ধারাবাহিকতা নিয়ে মন্তব্য করেন এবং বড় ম্যাচগুলোতে এই আর্জেন্টাইন তারকার অপরিহার্যতাকে স্বীকার করে বলেন, ‘আমি জানতাম লিও গোল করবে। ও সবসময়ই গোল করে। আমি ওকে অনুসরণ করছি।’

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow