৪০ বছরেও অটুট নয়্যারের জাদু

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নয়্যারের আবারও লিখলেন ইতিহাস। ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নেমে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা জার্মানির সবচেয়ে বয়স্ক ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন। ৪০ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি লোথার মাথিউসের পুরোনো রেকর্ড। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন নয়্যার। অনেকের কাছে সিদ্ধান্তটি ছিল বিস্ময়কর, কিন্তু মাঠে নেমেই তিনি প্রমাণ করেছেন কেন এখনও জার্মানির অন্যতম ভরসার নাম। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের দাপুটে জয়ে অভিজ্ঞ এই গোলরক্ষক ছিলেন দলের নেতৃত্বের অন্যতম প্রতীক। এই ম্যাচটি ছিল ন্যয়ারের পঞ্চম বিশ্বকাপ অভিযানের সূচনা। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক এখন জার্মান ফুটবলের দীর্ঘায়ু ও ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ। বিশ্বকাপে এটি ছিল তার ২০তম ম্যাচ। যা তাকে টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সফল গোলরক্ষকদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। জার্মানির জন্য এটি শুধু বড় জয়ই নয়, বরং নয়্যারের প্রত্যাবর্তনের গল্পও। বয়স যে কেবল একটি সংখ্যা, সেই বার্তাই যেন আবারও দিলেন জার্মান অধিনায়

৪০ বছরেও অটুট নয়্যারের জাদু

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক মানুয়েল নয়্যারের আবারও লিখলেন ইতিহাস। ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নেমে কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা জার্মানির সবচেয়ে বয়স্ক ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন। ৪০ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি লোথার মাথিউসের পুরোনো রেকর্ড।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন নয়্যার। অনেকের কাছে সিদ্ধান্তটি ছিল বিস্ময়কর, কিন্তু মাঠে নেমেই তিনি প্রমাণ করেছেন কেন এখনও জার্মানির অন্যতম ভরসার নাম। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের দাপুটে জয়ে অভিজ্ঞ এই গোলরক্ষক ছিলেন দলের নেতৃত্বের অন্যতম প্রতীক।

এই ম্যাচটি ছিল ন্যয়ারের পঞ্চম বিশ্বকাপ অভিযানের সূচনা। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক এখন জার্মান ফুটবলের দীর্ঘায়ু ও ধারাবাহিকতার এক অনন্য উদাহরণ। বিশ্বকাপে এটি ছিল তার ২০তম ম্যাচ। যা তাকে টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সফল গোলরক্ষকদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

জার্মানির জন্য এটি শুধু বড় জয়ই নয়, বরং নয়্যারের প্রত্যাবর্তনের গল্পও। বয়স যে কেবল একটি সংখ্যা, সেই বার্তাই যেন আবারও দিলেন জার্মান অধিনায়ক। বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব জার্মানির পঞ্চম শিরোপা স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

টিটিটি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow