৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে। জানা গেছে, গত ডিসেম্বরে হ্যাকাররা স্বপ্নের ডেটাবেজের নিয়ন্ত্রণ নেয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় তিন মাস পর গ্রাহকদের ব্যক্তিগত ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। শনিবার (২৮ মার্চ) স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। তিনি বলেন, হ্যাকাররা গত ডিসেম্বরে আমাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুনরায় ডেটাবেজ অ্যাক্সেস পেতে হ্যাকাররা আমাদের কাছে ১৫ লাখ ডলার দাবি করে। বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, তা নিশ্চিত করে বলা যায়নি। সাব্বির হাসান নাসির জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এসিআই লিমিটেড-এর সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং

৪০ লাখ গ্রাহকের তথ্য ঝুঁকিতে, ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

দেশের জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্ন-এর গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হ্যাকাররা প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার (প্রায় ১৮ কোটি টাকা) দাবি করেছে।

জানা গেছে, গত ডিসেম্বরে হ্যাকাররা স্বপ্নের ডেটাবেজের নিয়ন্ত্রণ নেয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় তিন মাস পর গ্রাহকদের ব্যক্তিগত ও কেনাকাটার তথ্য ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

শনিবার (২৮ মার্চ) স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি বলেন, হ্যাকাররা গত ডিসেম্বরে আমাদের কোম্পানির ডেটাবেজ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পুনরায় ডেটাবেজ অ্যাক্সেস পেতে হ্যাকাররা আমাদের কাছে ১৫ লাখ ডলার দাবি করে।

বর্তমানে দেশের ৬৩টি জেলায় স্বপ্নের ৮১২টি আউটলেট রয়েছে এবং নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও কেনাকাটার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে, তা নিশ্চিত করে বলা যায়নি।

সাব্বির হাসান নাসির জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এসিআই লিমিটেড-এর সহযোগী এই প্রতিষ্ঠান দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ এবং পুলিশের সিটিটিসি ইউনিটের সঙ্গে যৌথভাবে তদন্ত ও সমাধানে কাজ করছে।

স্বপ্ন কর্তৃপক্ষ দাবি করেছে, ইতোমধ্যে সিস্টেমের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে গ্রাহকদের উদ্দেশে এখনো কোনো আনুষ্ঠানিক সতর্কবার্তা প্রকাশ করা হয়নি।

এদিকে একাধিক গ্রাহক জানিয়েছেন, ফাঁস হওয়া ডেটাবেজে ফোন নম্বর ব্যবহার করে সহজেই ব্যক্তিগত তথ্য পাওয়া যাচ্ছে। এতে নাম, কেনাকাটার ইতিহাস ও লেনদেনের বিস্তারিত দেখা যাচ্ছে, যা গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে হ্যাকিংয়ের ঘটনা তিন মাস আগে ঘটলেও দেরিতে বিষয়টি সামনে আসা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির দাবি, তারা সম্প্রতি বিষয়টি শনাক্ত করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনৈতিক হ্যাকিংয়ের সঙ্গে কোনো আপস করা হবে না। আমরা হ্যাকারদের দাবি প্রত্যাখ্যান করেছি এবং আইনি ব্যবস্থা নেওয়ার পথে রয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow