৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ময়মনসিংহ বোর্ডের ৫৯ শিক্ষার্থী

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৭ হাজার ৬৫১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ৫৯ পরীক্ষার্থীর জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা, যার আওতায় তারা অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবেন এবং প্রয়োজনে শ্রুতিলেখক ব্যবহারের সুযোগ থাকবে। মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে।  বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময় তিন ঘণ্টা হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ রয়েছে। ফলে তারা প্রতি ঘণ্টায় সাধারণ পরীক্ষার্থীদের তুলনায় ১৫ মিনিট বেশি সময় পাচ্ছেন। এছাড়া যেসব শিক্ষার্থী শারীরিকভাবে লিখতে অক্ষম, তাদের জন্য শ্রুতিলেখক (স্ক্রাইব) সুবিধাও নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ বোর্ডে মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং প্রতিটি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা যেন অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়

৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ময়মনসিংহ বোর্ডের ৫৯ শিক্ষার্থী

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৭ হাজার ৬৫১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ৫৯ পরীক্ষার্থীর জন্য রাখা হয়েছে বিশেষ সুবিধা, যার আওতায় তারা অতিরিক্ত ৪৫ মিনিট সময় পাবেন এবং প্রয়োজনে শ্রুতিলেখক ব্যবহারের সুযোগ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছে। 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময় তিন ঘণ্টা হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ রয়েছে। ফলে তারা প্রতি ঘণ্টায় সাধারণ পরীক্ষার্থীদের তুলনায় ১৫ মিনিট বেশি সময় পাচ্ছেন। এছাড়া যেসব শিক্ষার্থী শারীরিকভাবে লিখতে অক্ষম, তাদের জন্য শ্রুতিলেখক (স্ক্রাইব) সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ময়মনসিংহ বোর্ডে মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং প্রতিটি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা যেন অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব শফিউদ্দিন শেখ জানিয়েছেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৬৫১ জন, এর মধ্যে ছাত্র ৫৫ হাজার ৪৬৬, ছাত্রী ৫২ হাজার ১৮৫, ১৮৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি। তিনি আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়ে নির্বিঘ্নেই শেষ করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow