৪৫০ টাকার জেরে বন্ধুকে হত্যা

রাজশাহীর দামকুড়া থানাধীন জোতরাবোন এলাকায় মাত্র ৪৫০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় আশিকুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ঘাতক বন্ধু ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ফয়সাল আলী জয় একই গ্রামের মোন্তাজ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করতে পেরেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নিয়েছিলেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ওই পাওনা টাকা আদায়ের জন্য আশিকুরের বাড়িতে যান ফয়সাল। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে আশিকুর নিজের অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় জোতরাবোন এলাকার রাস্তায় আবার ফয়সালের মুখোমুখি হন। সেখানে পুনরায় দুজনের মধ্যে তর্ক-বিত

৪৫০ টাকার জেরে বন্ধুকে হত্যা
রাজশাহীর দামকুড়া থানাধীন জোতরাবোন এলাকায় মাত্র ৪৫০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় আশিকুর রহমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত ঘাতক বন্ধু ফয়সাল আলী জয়কে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশিকুর রহমান জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। অপরদিকে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ফয়সাল আলী জয় একই গ্রামের মোন্তাজ আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটিও উদ্ধার করতে পেরেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত ২১ মে বন্ধু ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নিয়েছিলেন আশিকুর। সোমবার সকাল ১০টার দিকে ওই পাওনা টাকা আদায়ের জন্য আশিকুরের বাড়িতে যান ফয়সাল। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান। এর কিছুক্ষণ পর বেলা ১১টার দিকে আশিকুর নিজের অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় জোতরাবোন এলাকার রাস্তায় আবার ফয়সালের মুখোমুখি হন। সেখানে পুনরায় দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির একপর্যায়ে ফয়সাল তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উপস্থিত স্থানীয় লোকজন রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আশিকুরকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহী মহানগরীর আলুপট্টি এলাকা থেকে মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে নিহত আশিকুরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow