৪৮ ঘণ্টায় দুই কোটি ৬২ লাখ টাকার টোল আদায়
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এর ফলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়তে দেখা গেছে। ব্যস্ততম এ মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা দিয়ে গত ৪৮ ঘণ্টায় মোট ১১৪ হাজার যানবাহন পারপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৬২ লাখ টাকা। সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে, যানবাহনের অতিরিক্ত চাপ থাকা দুই টোলপ্লাজায় ১২টি বুথ চালু রয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুর রহিম। তিনি বলেন, ২৫ মে মেঘনা ও গোমতী সেতুতে ৫৮ হাজার যানবাহন পারাপার হয়ে এক কোটি ৪৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। ২৬ মে তুলনামূলক ছোট যানবাহন বেশি পারাপার হয়েছে। এদিন ৫৬ হাজার যানবাহন পারাপারে মোট ১ কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে। মো. আকাশ/এএইচ/এমএস
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এর ফলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বাড়তে দেখা গেছে। ব্যস্ততম এ মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুর টোলপ্লাজা দিয়ে গত ৪৮ ঘণ্টায় মোট ১১৪ হাজার যানবাহন পারপার হয়েছে। যা থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৬২ লাখ টাকা।
সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে, যানবাহনের অতিরিক্ত চাপ থাকা দুই টোলপ্লাজায় ১২টি বুথ চালু রয়েছে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী পরিচালক আব্দুর রহিম।
তিনি বলেন, ২৫ মে মেঘনা ও গোমতী সেতুতে ৫৮ হাজার যানবাহন পারাপার হয়ে এক কোটি ৪৩ লাখ টাকা টোল আদায় হয়েছে। ২৬ মে তুলনামূলক ছোট যানবাহন বেশি পারাপার হয়েছে। এদিন ৫৬ হাজার যানবাহন পারাপারে মোট ১ কোটি ১৯ লাখ টাকা টোল আদায় হয়েছে।
মো. আকাশ/এএইচ/এমএস
What's Your Reaction?