৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হ তেলবাহী ওয়াগনের একটি বগি উদ্ধার করা হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে রাত ৮টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এসময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে। মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৯ মে) রাত ৮টায় লাইনচ্যুত বগি হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত হ তেলবাহী ওয়াগনের একটি বগি উদ্ধার করা হয়েছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যানের মাধ্যমে রাত ৮টার দিকে ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এসময় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়ে।

মাহিদুল ইসলাম/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow