৫ ঘণ্টায় রাজবাড়ীর দুই আসনে ভোট পড়েছে ৩২ শতাংশ

সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শু‌রু হয় রাজবাড়ীর ১ ও ২ আসনে। ৫ ঘণ্টায় রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে গড়ে প্রায় ৩২ শতাং‌শের বে‌শি ভোট পড়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টা‌নিং অ‌ফিসার সুলতানা আক্তার এ তথ্য নি‌শ্চিত করেন। রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে ব্যালট ও পোস্টাল ব্যালট মোট ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটা‌ধিকার প্রয়োগ করবেন। রিটা‌নিং অ‌ফিসার জানান, দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী-১ আসনের সদরে প্রায় ২৭ ও গোয়ালন্দে ৩২ শতাংশের বে‌শি এবং রাজবাড়ী-২ আসনের পাংশায় ৩৬, বা‌লিয়াকা‌ন্দিতে ৩৪ ও কালুখালীতে ৩৩ শতাং‌শের বে‌শি ভোট পড়েছে। এদিকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপর‌দিকে আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি টহলে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবা‌হিনী, বি‌জি‌বি, আনসার ব্যাটালিয়ন, স্ট্রাইকিং ফোর্স সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদদ্যরা। রুবেলুর রহমান/কেএসকে

৫ ঘণ্টায় রাজবাড়ীর দুই আসনে ভোট পড়েছে ৩২ শতাংশ

সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শু‌রু হয় রাজবাড়ীর ১ ও ২ আসনে। ৫ ঘণ্টায় রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে গড়ে প্রায় ৩২ শতাং‌শের বে‌শি ভোট পড়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রির্টা‌নিং অ‌ফিসার সুলতানা আক্তার এ তথ্য নি‌শ্চিত করেন।

রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে ব্যালট ও পোস্টাল ব্যালট মোট ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন ভোটার তাদের ভোটা‌ধিকার প্রয়োগ করবেন।

রিটা‌নিং অ‌ফিসার জানান, দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী-১ আসনের সদরে প্রায় ২৭ ও গোয়ালন্দে ৩২ শতাংশের বে‌শি এবং রাজবাড়ী-২ আসনের পাংশায় ৩৬, বা‌লিয়াকা‌ন্দিতে ৩৪ ও কালুখালীতে ৩৩ শতাং‌শের বে‌শি ভোট পড়েছে। এদিকে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

অপর‌দিকে আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তি টহলে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবা‌হিনী, বি‌জি‌বি, আনসার ব্যাটালিয়ন, স্ট্রাইকিং ফোর্স সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদদ্যরা।

রুবেলুর রহমান/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow