৫ বছরের শিশু আসমাকে ধর্ষণ-হত্যার রায় একমাস পেছালো

নোয়াখালীর চাটখিলের আলোচিত শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ-হত্যা মামলার রায় একমাস পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত। রোববার (২৪ মে) জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তা একমাস পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। আজ রায় ঘোষণা উপলক্ষে কারাগারে থাকা আসামি শাহাদাতকে (২২) আদালতে হাজির করা হয়। শিশু আসমার পরিবারের লোকজনও আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার মেঘা গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। এর পাঁচ দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই বাড়ির বাবলু মিয়ার ছেলে শাহাদাতকে (২২) ঘটনার ৯ দিন পর গ্রেফতার করা হয়। পরে পুলিশের হেফাজতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তিনি আসমাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসমার বাবা বর্তমানে ঢাকার তেজগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ‌‘চার বছর ধরে আমরা বিচার

৫ বছরের শিশু আসমাকে ধর্ষণ-হত্যার রায় একমাস পেছালো

নোয়াখালীর চাটখিলের আলোচিত শিশু আসমা আক্তার (৫) ধর্ষণ-হত্যা মামলার রায় একমাস পিছিয়ে আগামী ২৪ জুন নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৪ মে) জেলার বিশেষ শিশু ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ মামলার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু তা একমাস পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

আজ রায় ঘোষণা উপলক্ষে কারাগারে থাকা আসামি শাহাদাতকে (২২) আদালতে হাজির করা হয়। শিশু আসমার পরিবারের লোকজনও আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ চাটখিল উপজেলার মেঘা গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। এর পাঁচ দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একই বাড়ির বাবলু মিয়ার ছেলে শাহাদাতকে (২২) ঘটনার ৯ দিন পর গ্রেফতার করা হয়। পরে পুলিশের হেফাজতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তিনি আসমাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসমার বাবা বর্তমানে ঢাকার তেজগাঁও জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ‌‘চার বছর ধরে আমরা বিচার পাওয়ার অপেক্ষায় আছি। আদালতের কাছে আমাদের একটাই দাবি— দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি সেলিম শাহী বলেন, ‘মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। রাষ্ট্রপক্ষ আশা করছে, আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত।’

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow