৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখক ই. জিন ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদালতের রায় কার্যকর করতে আরও সময় চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আইনজীবীরা আদালতে জানিয়েছেন, তার প্রধান আইনজীবী জাস্টিন স্মিথ সম্প্রতি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ায় নতুন আইনজীবীর মামলার নথি পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। তাই তারা ১৪ জুলাই পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছেন। ২০২৩ সালে একটি জুরি বোর্ড রায় দেয়, ট্রাম্প ১৯৯৬ সালে ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন এবং পরে তার অভিযোগ অস্বীকার করে মানহানি করেছেন। সে অনুযায়ী ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সুদ যোগ হয়ে বর্তমানে এই অর্থের পরিমাণ প্রায় ৫৮ লাখ ডলারে পৌঁছেছে। তবে ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান অভিযোগ করেছেন, ট্রাম্পের এই আবেদন কেবল অর্থ পরিশোধে আরও বিলম্ব করার কৌশল। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। এরপরও ট্রাম্প রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ক্যারলের পক্ষে দেওয়া ৮ কোটি ৩০ লাখ ডলারের আরেকটি মানহানির রায়ের ব

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

যৌন নিপীড়ন ও মানহানির মামলায় লেখক ই. জিন ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদালতের রায় কার্যকর করতে আরও সময় চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আদালতে জানিয়েছেন, তার প্রধান আইনজীবী জাস্টিন স্মিথ সম্প্রতি ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব নেওয়ায় নতুন আইনজীবীর মামলার নথি পর্যালোচনার জন্য অতিরিক্ত সময় প্রয়োজন। তাই তারা ১৪ জুলাই পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছেন।

২০২৩ সালে একটি জুরি বোর্ড রায় দেয়, ট্রাম্প ১৯৯৬ সালে ক্যারলকে যৌন নিপীড়ন করেছিলেন এবং পরে তার অভিযোগ অস্বীকার করে মানহানি করেছেন। সে অনুযায়ী ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সুদ যোগ হয়ে বর্তমানে এই অর্থের পরিমাণ প্রায় ৫৮ লাখ ডলারে পৌঁছেছে।

তবে ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান অভিযোগ করেছেন, ট্রাম্পের এই আবেদন কেবল অর্থ পরিশোধে আরও বিলম্ব করার কৌশল।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল শুনতে অস্বীকৃতি জানায়। এরপরও ট্রাম্প রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া ক্যারলের পক্ষে দেওয়া ৮ কোটি ৩০ লাখ ডলারের আরেকটি মানহানির রায়ের বিরুদ্ধেও তিনি সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow