৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলা জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামের নিহতের আত্মীয়ের বাড়ির রান্নাঘর খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আওলাদ হেসেন (৬০) একই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। আটকরা হলেন— চাইন পাড়া গ্রামের কায়কোবাদ বেপারী ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) ও রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)। জানা গেছে, আওলাদ হেসেন গত ৫০ দিন ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর ছড়িয়ে দিয়েছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের বায়রা খায়ের ব্যাপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। সম্পত্ত

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলা জৈনসার ইউনিয়নের চাইন পাড়া গ্রামের নিহতের আত্মীয়ের বাড়ির রান্নাঘর খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আওলাদ হেসেন (৬০) একই গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।

আটকরা হলেন— চাইন পাড়া গ্রামের কায়কোবাদ বেপারী ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) ও রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৮)।

জানা গেছে, আওলাদ হেসেন গত ৫০ দিন ধরে নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর ছড়িয়ে দিয়েছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত তদন্তে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের বায়রা খায়ের ব্যাপারীর বাড়ির রান্নাঘরের মাটির প্রায় ১০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয় মরদেহ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে কিছু ঝামেলাও চলছিল। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোক ও চাঞ্চল্য। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

সিরাজদীখান থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, টাকা-পয়সা, স্বর্ণালংকার এবং সম্পত্তির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

এর আগে গত ৯ মে আওলাদ হোসেন নিখোঁজ হন। পরে ২৩ মে নিহত আওলাদ হোসেনের ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদীখান থানায় মামলা করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow