৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করায় ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন বলেন, ইয়াসীন আলীকে চাকরিচ্যুত নয়, সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া নিজ উদ্যোগে দুদকে অভিযোগ জমা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন কালবেলার কাছে দাবি করেছেন, ইয়াসীন আলীকে বরখাস্তের তথ্য সঠিক নয়। ব্যাংকের নথি অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইয়াসীন আলীকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়েরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল। ২৭ জুলাই তাকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। এর আগে সুপ্রভ কম্পোজিট

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করায় ইসলামী ব্যাংকের সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন বলেন, ইয়াসীন আলীকে চাকরিচ্যুত নয়, সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া নিজ উদ্যোগে দুদকে অভিযোগ জমা দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন কালবেলার কাছে দাবি করেছেন, ইয়াসীন আলীকে বরখাস্তের তথ্য সঠিক নয়।

ব্যাংকের নথি অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইয়াসীন আলীকে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড, গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়েরের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছিল। ২৭ জুলাই তাকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়।

এর আগে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে জালিয়াতির মাধ্যমে ৫০০ কোটি টাকা করে তা আত্মসাতের অভিযোগে এস আলম, মো. সাহাবুদ্দিন, ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করে ইসলামী ব্যাংক।

ব্যাংকের দাবি, চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের তদন্তে ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়ম-অসংগতি পাওয়া গেছে। ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিটের ঋণসীমা বাড়ানো হয় এবং পরে ওই ঋণের অর্থ আত্মসাৎ করা হয়। এস আলমের আস্থাভাজন মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালক ও ভাইস চেয়ারম্যান ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow