৫৪ রানে অলআউটের পরও বাংলাদেশকে নিয়ে কেন সতর্ক হেড?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচও হারে ইনিংস ব্যবধানে। তবে এই একটি ইনিংসকে বাংলাদেশের সামগ্রিক সামর্থ্যের মাপকাঠি হিসেবে দেখতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড। বরং বাংলাদেশের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে নিজের দলের ক্রিকেটারদের প্রত্যাশার লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন তিনি। হেডের মতে, বড় দলের বিপক্ষে খেলতে গিয়ে অনেক সময় ব্যাটাররা নিজেদের ওপর এমন প্রত্যাশা তৈরি করেন, যা শেষ পর্যন্ত পারফরম্যান্সের ওপরই চাপ তৈরি করে। হেড বলেন, ‘আমি বলবো প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।’ বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন হেড। একই সঙ্গে সামনে থাকা টেস্টগুলোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী সিরিজের কথাও মাথায় রাখছেন তিনি। ডারউই

৫৪ রানে অলআউটের পরও বাংলাদেশকে নিয়ে কেন সতর্ক হেড?

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচও হারে ইনিংস ব্যবধানে। তবে এই একটি ইনিংসকে বাংলাদেশের সামগ্রিক সামর্থ্যের মাপকাঠি হিসেবে দেখতে নারাজ অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রাভিস হেড।

বরং বাংলাদেশের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে নিজের দলের ক্রিকেটারদের প্রত্যাশার লাগাম টেনে ধরার পরামর্শ দিয়েছেন তিনি। হেডের মতে, বড় দলের বিপক্ষে খেলতে গিয়ে অনেক সময় ব্যাটাররা নিজেদের ওপর এমন প্রত্যাশা তৈরি করেন, যা শেষ পর্যন্ত পারফরম্যান্সের ওপরই চাপ তৈরি করে।

হেড বলেন, ‘আমি বলবো প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখা ভালো। মাঝেমধ্যে বড় দলগুলোর বিপক্ষে খেলার সময় আমরা ভাবি যে কোনোমতে টিকে থাকলেই হবে। কিন্তু বাংলাদেশের মতো দলের বিপক্ষে যখন আপনি খেলেন যারা গত সপ্তাহে ভালো করেছে, তখন প্রত্যাশা থাকে যে আমি অনেক রান করব। আর এটাই মাঝেমধ্যে কাল হয়ে দাঁড়ায়।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে সহজ হবে না, সেটিও মনে করিয়ে দিয়েছেন হেড। একই সঙ্গে সামনে থাকা টেস্টগুলোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী সিরিজের কথাও মাথায় রাখছেন তিনি। ডারউইনের উইকেট ও পরিবেশও তার কাছে পরিচিত ধরনের মনে হচ্ছে।

অস্ট্রেলিয়ার এই ব্যাটার বলেন, ‘কারণ ক্রিকেট খুব নিষ্ঠুর খেলা। তাই আমাদের আগামী দুটি টেস্ট এবং সাউথ আফ্রিকা সিরিজের চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। ডারউইনে খেলা আমার কাছে অ্যাডিলেডের মতোই মনে হয়।’

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়েও খুব একটা বিচলিত নন হেড। ক্রিকেটে এমন ম্যাচ হতেই পারে নিজের দীর্ঘ ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনিও। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের মানসিক মনোযোগ সবসময় মূল ম্যাচের মতো থাকে না বলেই মনে করেন তিনি।

বাংলাদেশের ৫৪ রানে অলআউট হওয়া প্রসঙ্গে হেড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়তো আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।’

প্রস্তুতি ম্যাচটি খুব বেশি অনুসরণও করেননি হেড। তাই দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে আলাদা করে গুরুত্ব দেওয়ার চেয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের পারফরম্যান্সকেও বিবেচনায় রাখতে বলছেন তিনি। কারণ সেখানে বাংলাদেশের ব্যাটাররা প্রায় ২৭০ রান করেছে এবং একজন ব্যাটার সেঞ্চুরিও পেয়েছেন।

হেডের চোখে, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য বাংলাদেশ এখন সম্পূর্ণ ভিন্ন মানসিকতা নিয়ে মাঠে নামবে। প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে পড়ে না থেকে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাই হবে তাদের মূল লক্ষ্য — এমনটাই মনে করেন তিনি।

হেড বলেন, ‘সত্যি বলতে খুব একটা অনুসরণ (প্রস্তুতি ম্যাচ) করিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে। এই ম্যাচ থেকে তাদের কী অর্জন করা দরকার সেটা নিয়ে চিন্তিত থাকবে। প্রথম ইনিংসে তারা ভালো খেলেছে, ২৭০-এর মতো রান করেছে। একজন সেঞ্চুরিও পেয়েছে। তাই বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসেবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে।’

এসকেডি/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow