৫৭ তে পা রাখলেন জেনিফার, এখনো গ্ল্যামার-ফ্যাশনে আইকন

মার্কিন পপ তারকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ বয়সকে যেন অনেক আগেই ফ্যাশনের বাইরে রেখে এসেছেন। আজ তার ৫৭তম জন্মদিন। সোস্যাল মিডিয়াতে শেয়ার করা একাধিক লুকে তিনি প্রমাণ করেছেন, স্টাইলের কোনো নির্দিষ্ট বয়স নেই। কখনো রঙিন সামার রিসোর্ট লুক, কখনো পরিশীলিত আইভরি গাউন, আবার কখনো অল-ব্ল্যাক গ্ল্যামার কিংবা রাজকীয় অলংকরণে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। প্রতিটি লুকেই ফুটে উঠেছে আত্মবিশ্বাস, পরিণত সৌন্দর্য এবং বিশ্বমানের ফ্যাশন সেন্স। চলুন দেখে নেওয়া যাক জন্মদিন ঘিরে জেনিফার লোপেজের কয়েকটি আলোচিত ফ্যাশন মুহূর্ত।   গ্রীষ্মের ছুটির আবহে জেনিফারকে দেখা গেছে ডলচে অ্যান্ড গাব্বানার নীল রঙের ফ্লোরাল প্রিন্টের টু-পিস কো-অর্ড সেটে। হালকা নীলের ওপর রঙিন ফুলেল নকশা পুরো পোশাকে এনে দিয়েছে সতেজ অনুভূতি। একই প্রিন্টের ব্যান্ডানা স্টাইলে বাঁধা হেডস্কার্ফ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। অ্যাক্সেসরিজেও ছিল বিলাসিতার ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি নেকলেস, হাতে ব্রেসলেট ও আংটি, চোখে ডার্ক ক্যাট-আই সানগ্লাস, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক এবং হাতে লেদারের হ্যান্ডব্যাগ তৈরি হয়েছে গ্ল্যামার ও ক্যাজুয়াল

৫৭ তে পা রাখলেন জেনিফার, এখনো গ্ল্যামার-ফ্যাশনে আইকন

মার্কিন পপ তারকা, অভিনেত্রী ও ফ্যাশন আইকন জেনিফার লোপেজ বয়সকে যেন অনেক আগেই ফ্যাশনের বাইরে রেখে এসেছেন। আজ তার ৫৭তম জন্মদিন। সোস্যাল মিডিয়াতে শেয়ার করা একাধিক লুকে তিনি প্রমাণ করেছেন, স্টাইলের কোনো নির্দিষ্ট বয়স নেই। কখনো রঙিন সামার রিসোর্ট লুক, কখনো পরিশীলিত আইভরি গাউন, আবার কখনো অল-ব্ল্যাক গ্ল্যামার কিংবা রাজকীয় অলংকরণে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন তিনি। প্রতিটি লুকেই ফুটে উঠেছে আত্মবিশ্বাস, পরিণত সৌন্দর্য এবং বিশ্বমানের ফ্যাশন সেন্স।

jago

চলুন দেখে নেওয়া যাক জন্মদিন ঘিরে জেনিফার লোপেজের কয়েকটি আলোচিত ফ্যাশন মুহূর্ত।

 

jagoগ্রীষ্মের ছুটির আবহে জেনিফারকে দেখা গেছে ডলচে অ্যান্ড গাব্বানার নীল রঙের ফ্লোরাল প্রিন্টের টু-পিস কো-অর্ড সেটে। হালকা নীলের ওপর রঙিন ফুলেল নকশা পুরো পোশাকে এনে দিয়েছে সতেজ অনুভূতি। একই প্রিন্টের ব্যান্ডানা স্টাইলে বাঁধা হেডস্কার্ফ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়।

jago

অ্যাক্সেসরিজেও ছিল বিলাসিতার ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি নেকলেস, হাতে ব্রেসলেট ও আংটি, চোখে ডার্ক ক্যাট-আই সানগ্লাস, ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক এবং হাতে লেদারের হ্যান্ডব্যাগ তৈরি হয়েছে গ্ল্যামার ও ক্যাজুয়াল সামার স্টাইলের নিখুঁত সমন্বয়।

 

jago

একেবারে ভিন্ন মেজাজে জেনিফার দেখা গেছে অফ-হোয়াইট বা আইভরি রঙের স্ট্র্যাপলেস বডিকন মিডি গাউনে। গাউনটির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল নেকলাইনের থ্রিডি ফ্লোরাল ড্রেপিং, যা পুরো পোশাকে দিয়েছে সফট ও হাই-ফ্যাশনের অনুভূতি।

jago

কোমর থেকে নিচ পর্যন্ত শরীরের গড়ন অনুসরণ করা ফিটেড সিলুয়েট তার ব্যক্তিত্বকে আরও ফুটিয়ে তুলেছে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা এই মিনিমাল গাউনটি অতিরিক্ত অলংকরণ ছাড়াই রাজকীয় আবেদন তৈরি করেছে। এই লুকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন নিউড পয়েন্টেড-টো স্টিলেটো, যা পা আরও লম্বা দেখিয়েছে।

আইভরি গাউনের সঙ্গে মেকআপেও ছিল নিখুঁত ভারসাম্য। ফুল-কভারেজ বেস, নরম কনট্যুর, ব্রোঞ্জার ও সাটিন ফিনিশ ত্বককে দিয়েছে স্বাভাবিক উজ্জ্বলতা। চোখে ব্রাউন টোনের স্মোকি আই, পাতলা আইলাইনার ও ঘন মাসকারা তার চোখকে করেছে আরও গভীর।

ঠোঁটে ছিল নিউড ব্রাউন-রোজ লিপস্টিক, গালে হালকা পিচ ব্লাশ। মাঝখান থেকে সিঁথি করা সফট আপডো এবং মুখের দুই পাশে ছেড়ে দেওয়া ঢেউ খেলানো চুল, গলায় ডায়মন্ড চোকার, ছোট ড্রপ ইয়াররিং, হাতে সূক্ষ্ম ব্রেসলেট এবং নিউড বক্স ক্লাচ পুরো স্টাইলিংয়ে এনেছে এলিগ্যান্ট সমাপ্তি।

jago

জেনিফার আরেকটি আলোচিত লুকে দেখা গেছে অল-ব্ল্যাক ওয়েস্টার্ন আউটফিটে। কালো সাটিন ও লেইসের সমন্বয়ে তৈরি ডিপ ভি-নেক ক্যামিসোল টপ পুরো লুকে এনেছে সাহসী আবেদন। সূক্ষ্ম ব্ল্যাক ফ্লোরাল লেইস এবং ছোট বো ডিটেইল পোশাকটিকে আরও স্টাইলিশ করেছে।

এর সঙ্গে তিনি পরেছেন ব্ল্যাক হাই-ওয়েস্ট পিনস্ট্রাইপ ট্রাউজার। সাদা উল্লম্ব স্ট্রাইপ তার গড়নকে আরও লম্বা ও স্লিম দেখিয়েছে। লেইস টপ ও টেইলার্ড ট্রাউজারের এই সংমিশ্রণ আধুনিক কর্পোরেট-চিক স্টাইলের দারুণ উদাহরণ।

jago

জেনিফা এই লুকে যেন জীবন্ত শিল্পকর্ম। ডলচে অ্যান্ড গাব্বানার স্ট্র্যাপলেস গোল্ডেন মিডি গাউনে সোনালি এমব্রয়ডারির সঙ্গে বসানো হয়েছে ঝলমলে ক্রিস্টাল ও রঙিন পাথর। আলো পড়লেই পোশাকটি যেন নতুনভাবে জ্বলে উঠছে।

jago

এই লুকের সঙ্গে রুবি পাথরখচিত স্টেটমেন্ট নেকলেস ও দুল তার উপস্থিতিকে আরও রাজকীয় করেছে। পরিপাটি বিনুনি করা খোঁপা পুরো সাজে এনে দিয়েছে ক্ল্যাসিক সৌন্দর্য।

jago

ছবিতে জেনিফার লোপেজকে দেখা গেছে একেবারে নাটকীয় কনসার্ট গ্ল্যাম লুকে। পরনে ছিল ডলচে অ্যান্ড গাব্বানার কালো লেইস কোরসেট বডিস্যুট। এর ওপর জড়ানো ছিল কালো নেটের ওপর সোনালি সুতার ভারী কারুকাজ করা রাজকীয় ভেইল, যা পুরো লুককে দিয়েছে নাটকীয়তা।

এই লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল তার জুয়েলারি। ঝলমলে স্টেটমেন্ট নেকলেস, লম্বা দুল এবং সোনালি অলংকারের সমন্বয়ে তাকে নতুন রূপ নিয়েছেন।

jago

লোপেজকে অত্যন্ত আকর্ষণীয় ও অভিজাত ইতালিয়ান সামার রিসোর্ট লুকে দেখা যাচ্ছে। সাদা ফ্লোরাল কাট-আউট মিনি ড্রেস পরেছেন তিনি। এই লুকে লোপেজকে অত্যন্ত আকর্ষণীয় ও অভিজাত ইতালিয়ান সামার রিসোর্ট লুকে দেখা যাচ্ছে। সাদা ফ্লোরাল কাট-আউট মিনি ড্রেস পরেছেন তিনি।

jagoলেস ওয়ার্কের এই ড্রেসটিতে রয়েছে নুডল স্ট্র্যাপ, ডিপ ভি-নেকলাইন ও ব্যাকলেস ডিজাইন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি মাথায় একটি সাদা রঙের কাট-আউট লেসের ব্যান্ডানা বেঁধেছেন, যা তার খোলা চুলে দারুণ একটি রেট্রো লুক তৈরি করেছে।জুয়েলারি হিসেবে তিনি লুকটিকে বেশ মিনিমাল ও ক্ল্যাসিক রেখেছেন, শুধু কানে ছোট ডায়মন্ডের স্টাড ছাড়া আর কোনো ভারী গয়না পরেননি। পায়ে শোভা পাচ্ছে সাদাকালো পোলকা ডট হিল।

jago

এই লুকে জেনিফার লোপেজ পরেছেন ঝলমলে মেটালিক সিলভার-চারকোল রঙের একটি স্টেটমেন্ট মিনি ড্রেস। পুরো পোশাজুড়ে সূক্ষ্ম সিকুইন ও ক্রিস্টাল এমবেলিশমেন্ট থাকায় আলো পড়লেই দারুণ ঝিকিমিকি করছে। ড্রেসটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো গভীর প্লাঞ্জিং নেকলাইন, যা কোমর পর্যন্ত নেমে এসেছে এবং মাঝখানে নিউড মেশ ফেব্রিক ব্যবহার করে সাহসী নকশাটিকে ভারসাম্য দেওয়া হয়েছে।

কোমরের দুই পাশে রয়েছে কাট-আউট ডিজাইন, যা শরীরের গড়নকে আরও স্পষ্ট করে তুলেছে। সামনের অংশে ড্রেপিং ও গ্যাদারিংয়ের মাধ্যমে তৈরি হয়েছে ভাস্কর্যধর্মী সিলুয়েট। নিচে অসমান হেমলাইনের সঙ্গে ঝুলে থাকা কালো সাটিন ফেব্রিক পুরো পোশাকে নাটকীয়তা যোগ করেছে। লুকটি সম্পূর্ণ করতে তিনি পরেছেন ব্ল্যাক সিকুইন থাই-হাই বুট, যা পোশাকের গ্ল্যামারকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

jago

মেকআপে রাখা হয়েছে ক্লাসিক হলিউড গ্ল্যাম। ত্বকে ফুল-কভারেজ ডিউই বেস, হালকা কনট্যুরিং ও ব্রোঞ্জারের মাধ্যমে মুখের গড়নকে আরও শার্প করা হয়েছে। চোখে স্মোকি ব্রাউন ও ব্ল্যাক আইশ্যাডো, ঘন আইলাইনার এবং ভলিউমাইজড আইল্যাশ ব্যবহার করে গভীর ও নাটকীয় লুক তৈরি করা হয়েছে।গয়নায় রয়েছে মিনিমাল ডায়মন্ড স্টাড কানের দুল ও সূক্ষ্ম আংটি। অতিরিক্ত অলংকার ব্যবহার না করায় পুরো নজর আটকে যায় পোশাক ও তার আত্মবিশ্বাসী উপস্থিতির ওপর।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow