৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে এনএইচএ
৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি পাচ্ছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। রোববার (৮ মার্চ) রাজধানীর হাতিরপুলে একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম। তিনি বলেন, ‘৬ মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করবো। এজন্য প্রস্তুতি নিন। ভালো কাজে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিপদে এগিয়ে যেতে হবে। সুদৃঢ় ঐক্য গড়তে হবে।’ অধ্যাপক ডা. শাদরুল আলম বলেন, নিজেরাই স্বাস্থ্যসেবার মানদণ্ড হতে হবে। নিজেরা এমন হতে হবে, অন্যরা যাতে বলতে পারে অমুকের মতো হও। সততা কর্মদক্ষতা থাকতে হবে। এনএইচএর সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, জেলা-উপজেলা পর্যায়ে অনেক জায়গায় বেড বাড়ছে, কিন্তু চিকিৎসকসহ অন্যদের পদ তৈরি হয়নি। আমরা এ নিয়ে ইন্টেরিম সরকারকে জানিয়েছি। কাজ করেছিলাম। বাংলাদেশে হেলথ সেক্টরে সমস্যার শেষ নেই। এটা সমাধানের জন্য আমরা সবাই এক ছাতার নিচে কাজ করতে চাই। সবাইকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জয়নুল আবেদীন টিটু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, এনএইচএর
তিনি বলেন, ‘৬ মাসের মধ্যে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি করবো। এজন্য প্রস্তুতি নিন। ভালো কাজে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। বিপদে এগিয়ে যেতে হবে। সুদৃঢ় ঐক্য গড়তে হবে।’
অধ্যাপক ডা. শাদরুল আলম বলেন, নিজেরাই স্বাস্থ্যসেবার মানদণ্ড হতে হবে। নিজেরা এমন হতে হবে, অন্যরা যাতে বলতে পারে অমুকের মতো হও। সততা কর্মদক্ষতা থাকতে হবে।
এনএইচএর সদস্য সচিব ডা. আব্দুল আহাদ বলেন, জেলা-উপজেলা পর্যায়ে অনেক জায়গায় বেড বাড়ছে, কিন্তু চিকিৎসকসহ অন্যদের পদ তৈরি হয়নি। আমরা এ নিয়ে ইন্টেরিম সরকারকে জানিয়েছি। কাজ করেছিলাম। বাংলাদেশে হেলথ সেক্টরে সমস্যার শেষ নেই। এটা সমাধানের জন্য আমরা সবাই এক ছাতার নিচে কাজ করতে চাই। সবাইকে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জয়নুল আবেদীন টিটু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মশিউর রহমান মজুমদার, এনএইচএর যগ্ম আহ্বায়ক ডা. গউসুল আজম, মুখ্য সংগঠক ডা. হুমায়ুন কবির হিমু এবং ল জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম ।
এসইউজে/এমএমএআর
What's Your Reaction?