৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন (৩৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বপন এলাকায় তার মামাবাড়িতে থাকতেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আরও পড়ুন ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ১৪ নারীকে ধর্ষণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশুটির খোঁজ না পেয়ে তার মা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানে শিশুটিকে ধর্ষণরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যান। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম

৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বপন (৩৮) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সিধুলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত স্বপন এলাকায় তার মামাবাড়িতে থাকতেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শিশুটির খোঁজ না পেয়ে তার মা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি কলাবাগানে শিশুটিকে ধর্ষণরত অবস্থায় দেখতে পান তিনি। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে স্বপনকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে থানায় নিয়ে যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হৃদয় আহম্মেদ/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow