৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে দোকানদারের মৃত্যুদণ্ড
খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের এক চা দোকানদারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত চা দোকানদারকে গ্রেফতার করে পুলিশ। সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রবীর সুমন/এসআর/এএসএম
খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের এক চা দোকানদারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ জুলাই খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত চা দোকানদারকে গ্রেফতার করে পুলিশ।
সরকারি কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রবীর সুমন/এসআর/এএসএম
What's Your Reaction?