৭ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন দীপু মনি, আদেশ আজ
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭ মামলায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদনের ওপর হাইকোর্টের আদেশ দেওয়ার কথা রয়েছে আজ। বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেবেন। এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেছেন হাইকোর্ট। ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে। এফএইচ/জেএইচ
রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৭ মামলায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদনের ওপর হাইকোর্টের আদেশ দেওয়ার কথা রয়েছে আজ।
বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশ দেবেন।
এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন দীপু মনি। ওই জামিন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার (২ জুন) শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদেশের জন্য আজ দিন ধার্য করেছেন হাইকোর্ট।
ডা. দীপু মনি বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ প্রায় ৩৮টিরও বেশি মামলা রয়েছে।
এফএইচ/জেএইচ
What's Your Reaction?