৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়ায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে শিহাব নামের এক ছাত্রদল নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতার নাম মোঃ শিহাব হোসেন। তিনি উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ও ছাত্রদল নেতা নিজের ফেসবুক পেইজে শেয়ার দেন। পরে ওই দিন বিকেলে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক পত্রে এ তথ‍্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিহাব হোসেনের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন তার পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা বা দুই দিনের মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, “newind” নামের একটি ফেসবুক আইডি বা পেজে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেই ভিডিওটি শিহাব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “

৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়ায় ভূরুঙ্গামারীতে ছাত্রদল নেতার পদ স্থগিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ মার্চের ভাষণের ভিডিও শেয়ার দেওয়াকে কেন্দ্র করে শিহাব নামের এক ছাত্রদল নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া নেতার নাম মোঃ শিহাব হোসেন। তিনি উপজেলার সোনাহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ও ছাত্রদল নেতা নিজের ফেসবুক পেইজে শেয়ার দেন। পরে ওই দিন বিকেলে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক পত্রে এ তথ‍্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বে থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শিহাব হোসেনের সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন তার পদ স্থায়ীভাবে স্থগিত করা হবে না—সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টা বা দুই দিনের মধ্যে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, “newind” নামের একটি ফেসবুক আইডি বা পেজে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়। সেই ভিডিওটি শিহাব হোসেন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে “৭ মার্চের অবদানকে অস্বীকার করার উপায় নেই”—এমন মন্তব্যসহ শেয়ার করলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রদল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও পত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে শিহাব হোসেন বলেন, “আমার অসাবধানতাবশত এবং অনেকটা অনিচ্ছাকৃতভাবে বিষয়টি ঘটেছে। যেহেতু দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, তাই সাংগঠনিক নিয়ম মেনে জেলা নেতৃবৃন্দের কাছে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।”

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাইদুল হোসাইন জানান, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow