৭ মাসের শিশু সন্তান হত্যা, ঘাতক বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে সাত মাস বয়সী শিশু মোজাহিদ হত্যা মামলার প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (০২ মে) বিকেলে আসামিকে ভৈরব থানায় সোপর্দ করে ভৈরব র‍্যাব-১৪।  এর আগে দুপুরে মানিকদী পূর্ব কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরাজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পূর্ব কান্দা এলাকার বাসিন্দা। ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার শাহাজাহান বলেন, গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজ সন্তান মোজাহিদকে হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসী জানায়, মেরাজ মাদকাসক্ত। শিশু সন্তানের ডায়েরিয়া হয়েছে শুনে শ্বশুরবাড়িতে তার মা (শিশুর দাদি)-কে পাঠান। চিকিৎসক দেখানোর কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন মেরাজ। পরদিন শিশুটির নানা খোঁজ নিতে আসলে মেয়ের জামাই মেরাজ ও নাতি মোজাহিদকে বাড়িতে পাননি। তাদের খোঁজও কেউ দিতে পারেনি। তখন এলাকায় ছড়িয়ে পড়ে, নেশার টাকার জন্য ছেলেকে বিক্রি করে দিয়েছে মেরাজ। পরে ভৈরব থানায় শিশুর মা তাসলিমা বেগম সাধারণ ডায়েরি (জিডি) করেন।  গত ১৬ এপ্রিল (শুক্রবার) সকালে স্থানীয়রা পূর

৭ মাসের শিশু সন্তান হত্যা, ঘাতক বাবা গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে সাত মাস বয়সী শিশু মোজাহিদ হত্যা মামলার প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (০২ মে) বিকেলে আসামিকে ভৈরব থানায় সোপর্দ করে ভৈরব র‍্যাব-১৪।  এর আগে দুপুরে মানিকদী পূর্ব কান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেরাজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের পূর্ব কান্দা এলাকার বাসিন্দা। ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার শাহাজাহান বলেন, গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজ সন্তান মোজাহিদকে হত্যার কথা স্বীকার করেছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এলাকাবাসী জানায়, মেরাজ মাদকাসক্ত। শিশু সন্তানের ডায়েরিয়া হয়েছে শুনে শ্বশুরবাড়িতে তার মা (শিশুর দাদি)-কে পাঠান। চিকিৎসক দেখানোর কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে আসেন মেরাজ। পরদিন শিশুটির নানা খোঁজ নিতে আসলে মেয়ের জামাই মেরাজ ও নাতি মোজাহিদকে বাড়িতে পাননি। তাদের খোঁজও কেউ দিতে পারেনি। তখন এলাকায় ছড়িয়ে পড়ে, নেশার টাকার জন্য ছেলেকে বিক্রি করে দিয়েছে মেরাজ। পরে ভৈরব থানায় শিশুর মা তাসলিমা বেগম সাধারণ ডায়েরি (জিডি) করেন।  গত ১৬ এপ্রিল (শুক্রবার) সকালে স্থানীয়রা পূর্ব কান্দার একটি বিলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিশুটির মা তাসলিমা বেগম তার সন্তান মোজাহিদের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে। ভৈরব থানার ওসি (তদন্ত) লিমন বোস বলেন, ভৈরব র‍্যাব ক্যাম্পের সদস্যরা দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেরাজ মিয়াকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সন্তান মোজাহিদকে হত্যার কথা স্বীকার করেছে।  তিনি আরও বলেন, র‍্যাব বিকেলে ভৈরব থানায় আসামি মেরাজ মিয়াকে হস্তান্তর করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow