৭ মিনিট পরে খোলা হলো ভোটকেন্দ্রের গেইট
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। কিন্তু মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেইট খোলা হয়েছে ৭টা ৩৭ মিনিটে। এরপর এজেন্টদের ঢুকতে দেখা গেছে। তারও পরে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৪৯৭৫ জন। বুথ ৭ টি। কেন্দ্রের দায়িত্বে থাকা মেহেদী হাসান বলেন, ভোটকেন্দ্রের গেইট সাড়ে ৭টার আগেই খোলার কথা। আমিতো ভেতরে ছিলাম, বলতে পারছি না। সব প্রার্থীর এজেন্ট রয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। কিন্তু মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেইট খোলা হয়েছে ৭টা ৩৭ মিনিটে। এরপর এজেন্টদের ঢুকতে দেখা গেছে। তারও পরে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। এই কেন্দ্রে ভোটার রয়েছেন ৪৯৭৫ জন। বুথ ৭ টি।
কেন্দ্রের দায়িত্বে থাকা মেহেদী হাসান বলেন, ভোটকেন্দ্রের গেইট সাড়ে ৭টার আগেই খোলার কথা। আমিতো ভেতরে ছিলাম, বলতে পারছি না। সব প্রার্থীর এজেন্ট রয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র মতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট।
এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম
What's Your Reaction?