৭১-এ ধরাশায়ী পাকিস্তান অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ইতোমধ্যেই তুলে নিয়েছে সফরকারীদের মূল্যবান ৫ উইকেট। দ্বিতীয় সেশন শেষে ৫৩ ওভারে ২০০/৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য ২৩৭ রান চাই পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের দরকার প্রয়োজন ৫ উইকেট।  তবে আজ পঞ্চম ব্যাটার হিসেবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ যখন বিদায় নেন তখন তার রান ছিল ৭১। টাইগারদের অভিজ্ঞ বোলার তাইজুল ইসলামের বলে ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তার ব্যাটে লেগে বল সরাসরি চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। আর তাতেই ৭১-এ আটকে যান পাক অধিনায়ক।  শুধু রান নয়? শান মাসুদ এদিন আরও এক ৭১-এ আটকে যান। এই ৭১ আরও বেশি আক্ষরিক। ফরোয়ার্ড শর্ট লেগে তার ক্যাচ নেওয়া মাহমুদুল হাসান জয়ের জার্সি নম্বরও যে ৭১! তার আগে এই সেশনে প্রথম বিদায় নেন বাবর আজম। শান মাসুদের সঙ্গে তার ৯৩ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন অধিনায়ক লিটন দাস।  এরপর সৌদ শাকিলের ক্যাচটাও নিয়েছেন লিটন দাসই। নাহিদ রানার করা অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে। এক

৭১-এ ধরাশায়ী পাকিস্তান অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ইতোমধ্যেই তুলে নিয়েছে সফরকারীদের মূল্যবান ৫ উইকেট। দ্বিতীয় সেশন শেষে ৫৩ ওভারে ২০০/৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান। জয়ের জন্য ২৩৭ রান চাই পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের দরকার প্রয়োজন ৫ উইকেট। 
তবে আজ পঞ্চম ব্যাটার হিসেবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ যখন বিদায় নেন তখন তার রান ছিল ৭১। টাইগারদের অভিজ্ঞ বোলার তাইজুল ইসলামের বলে ডিফেন্ড করতে গিয়েছিলেন তিনি। তার ব্যাটে লেগে বল সরাসরি চলে যায় ফরোয়ার্ড শর্ট লেগে থাকা মাহমুদুল হাসান জয়ের হাতে। আর তাতেই ৭১-এ আটকে যান পাক অধিনায়ক। 

শুধু রান নয়? শান মাসুদ এদিন আরও এক ৭১-এ আটকে যান। এই ৭১ আরও বেশি আক্ষরিক। ফরোয়ার্ড শর্ট লেগে তার ক্যাচ নেওয়া মাহমুদুল হাসান জয়ের জার্সি নম্বরও যে ৭১!

তার আগে এই সেশনে প্রথম বিদায় নেন বাবর আজম। শান মাসুদের সঙ্গে তার ৯৩ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন অধিনায়ক লিটন দাস। 

এরপর সৌদ শাকিলের ক্যাচটাও নিয়েছেন লিটন দাসই। নাহিদ রানার করা অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে।

এক পাশ আগলে রেখে শান মাসুদ স্বপ্ন দেখাচ্ছিলেন পাকিস্তানকে। তবে তার বিদায়ে বড় এক ধাক্কাই খেয়েছে সফরকারীরা। বাংলাদেশ চলে গেছে জয়ের অনেক কাছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow