৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

বিশ্বকাপ শুরু হলেই প্রতিনিয়তই ভাঙছে কোনো না কোনো রেকর্ড, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। তবে গত সাত দশক ধরে বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড এখনও অক্ষত রয়েছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) রেকর্ড বুক অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ ১২টি গোল দেখার সৌভাগ্য হয়েছিল ফুটবলপ্রেমীদের। ১৯৫৪ সালের ২৬ জুন সুইজারল্যান্ডের লাওসানে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচটি ফুটবলের ইতিহাসে ‘লাওসানের উত্তপ্ত যুদ্ধ’ নামে পরিচিত। টানটান উত্তেজনার সেই ম্যাচে সুইজারল্যান্ডকে ৭-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রিয়া। ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যেই সুইজারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দেয়। তবে অস্ট্রিয়াও দমে যায়নি। ২৫ থেকে ৩৪ মিনিটের মধ্যে মাত্র ৯ মিনিটে তারা এক হালি (৪টি) গোল করে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ৫-৪ ব্যবধানে, অর্থাৎ প্রথম ৪৫ মিনিটেই গোল হয়েছিল ৯টি! নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় অস্ট্রিয়

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড
বিশ্বকাপ শুরু হলেই প্রতিনিয়তই ভাঙছে কোনো না কোনো রেকর্ড, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। তবে গত সাত দশক ধরে বিশ্বকাপের ইতিহাসে একটি রেকর্ড এখনও অক্ষত রয়েছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) রেকর্ড বুক অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ ১২টি গোল দেখার সৌভাগ্য হয়েছিল ফুটবলপ্রেমীদের। ১৯৫৪ সালের ২৬ জুন সুইজারল্যান্ডের লাওসানে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্বাগতিক সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড গরমের মধ্যে অনুষ্ঠিত এই ম্যাচটি ফুটবলের ইতিহাসে ‘লাওসানের উত্তপ্ত যুদ্ধ’ নামে পরিচিত। টানটান উত্তেজনার সেই ম্যাচে সুইজারল্যান্ডকে ৭-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল অস্ট্রিয়া। ম্যাচের প্রথম ১৯ মিনিটের মধ্যেই সুইজারল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সবাইকে চমকে দেয়। তবে অস্ট্রিয়াও দমে যায়নি। ২৫ থেকে ৩৪ মিনিটের মধ্যে মাত্র ৯ মিনিটে তারা এক হালি (৪টি) গোল করে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে আসে। ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল ৫-৪ ব্যবধানে, অর্থাৎ প্রথম ৪৫ মিনিটেই গোল হয়েছিল ৯টি! নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় অস্ট্রিয়া ৭, সুইজারল্যান্ড ৫। ১৯৫৪ সালের ওই ঐতিহাসিক ম্যাচের পর গত ৭২ বছরে ফুটবল বিশ্বকাপে আর কোনো ম্যাচে দুই দল মিলিয়ে ১১টির বেশি গোল করতে পারেনি।  বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হওয়া শীর্ষ ৫টি ম্যাচ হলো- ১২ গোল (১৯৫৪) : অস্ট্রিয়া ৭–৫ সুইজারল্যান্ড (কোয়ার্টার ফাইনাল) ১১ গোল (১৯৮২) : হাঙ্গেরি ১০–১ এল সালভাদর (গ্রুপ পর্ব) ১১ গোল (১৯৫৪) : হাঙ্গেরি ৮–৩ পশ্চিম জার্মানি (গ্রুপ পর্ব) ১১ গোল (১৯৩৮): ব্রাজিল ৬–৫ পোল্যান্ড (অতিরিক্ত সময়ে, প্রথম রাউন্ড) ১০ গোল (১৯৫৮): ফ্রান্স ৭–৩ প্যারাগুয়ে (গ্রুপ পর্ব)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow