৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিসিক

কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঈদের দিন সকাল থেকেই মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকায় একযোগে চলছে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের নামাজের পর এই কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন সিসিক প্রশাসক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার (২৮ মে) সকালে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পরপরই তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বর্জ্য অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করা হবে। কর্মীরা যেভাবে আন্তরিকতা ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেটবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’ তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জনসেবাও ইবাদতের একটি বড় অংশ। আজ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার কথা ছিল। কিন্তু আপনারা জনগণের কল্যাণে, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঈদের দিনও অক্লা

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে সিসিক

কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্যে ঈদের দিন সকাল থেকেই মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মীরা। নগরীর বিভিন্ন এলাকায় একযোগে চলছে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। ঈদের নামাজের পর এই কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন সিসিক প্রশাসক মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নেওয়ার পরপরই তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত বর্জ্য অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছিলাম কোরবানির পর ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করা হবে। কর্মীরা যেভাবে আন্তরিকতা ও উদ্দীপনা নিয়ে কাজ করছেন, তাতে নির্ধারিত সময়ের মধ্যেই সিলেটবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’

তিনি পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জনসেবাও ইবাদতের একটি বড় অংশ। আজ পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার কথা ছিল। কিন্তু আপনারা জনগণের কল্যাণে, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ঈদের দিনও অক্লান্ত পরিশ্রম করছেন। যেভাবে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাতে সিলেট নগরবাসী অত্যন্ত সন্তুষ্ট হবেন- এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই সব ময়লা-আবর্জনা ও পশুর উচ্ছিষ্ট সরিয়ে নিতে হবে। আমি চাই ঈদের পর নগরীর কোথাও যেন কোনো আবর্জনা জমে না থাকে এবং কোনো ধরনের দুর্গন্ধ যেন না ছড়ায়।’

এ সময় নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘কেবল সিটি কর্পোরেশনের একার পক্ষে এত দ্রুত বিশাল পরিমাণের বর্জ্য অপসারণ করা সম্ভব নয়। কোরবানির পর রক্ত ও উচ্ছিষ্ট অংশ যাতে যত্রতত্র ছড়িয়ে না থাকে, সেদিকে নগরবাসীকেও খেয়াল রাখতে হবে। সবাই নিজ নিজ আঙিনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য কাজটা আরও সহজ হবে।’

পরিদর্শনকালে সিসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আহমেদ জামিল/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow