৮৭ জন ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন যুবদল নেতা

ষাটোর্ধ্ব মো. আইয়ুব আলী কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম। ১৯৯৪ সাল থেকে সেখানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদে অন্তত ৪৫ বছর ধরে ইমামতি পেশায় প্রথমবার এমন ঈদ উপহার পেয়ে তিনি ব্যাপক খুশি। আইয়ুব আলী বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সমাজে চরমভাবে অবহেলিত ইমাম, খতিব, মুয়াজ্জিনরা। সরকারি-বেসরকারিভাবে তাদের সম্মানিত করার দাবি জানান তিনি। সত্তোর্ধ্ব মো. আবু দাউদ কুমারখালী থানা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন। তিনি বলেন, নগদ টাকা, বস্ত্র, খাবারসহ ১১ ধরনের ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের কল্যাণে সকলেও এগিয়ে আসা উচিত। শুধু আইয়ুব বা দাউদ নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩৪টি মসজিদের ৮৭ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার করে টাকা, একটি লুঙ্গি, এক কেজি করে সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান, দুধসহ ১১ পদের খাবার প্রদান করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদু

৮৭ জন ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন যুবদল নেতা

ষাটোর্ধ্ব মো. আইয়ুব আলী কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয় জামে মসজিদের ইমাম। ১৯৯৪ সাল থেকে সেখানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদে অন্তত ৪৫ বছর ধরে ইমামতি পেশায় প্রথমবার এমন ঈদ উপহার পেয়ে তিনি ব্যাপক খুশি। আইয়ুব আলী বলেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সমাজে চরমভাবে অবহেলিত ইমাম, খতিব, মুয়াজ্জিনরা। সরকারি-বেসরকারিভাবে তাদের সম্মানিত করার দাবি জানান তিনি।

সত্তোর্ধ্ব মো. আবু দাউদ কুমারখালী থানা জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত রয়েছে। প্রায় ৪০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন। তিনি বলেন, নগদ টাকা, বস্ত্র, খাবারসহ ১১ ধরনের ঈদ সামগ্রী পেয়ে সকলেই খুশি। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমদের কল্যাণে সকলেও এগিয়ে আসা উচিত।

শুধু আইয়ুব বা দাউদ নয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার অন্তত ৩৪টি মসজিদের ৮৭ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রত্যেককে ঈদ উপহার হিসেবে নগদ এক হাজার করে টাকা, একটি লুঙ্গি, এক কেজি করে সেমাই, চিনি, লবণ, ডাল, সাবান, দুধসহ ১১ পদের খাবার প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও নাট্যকার লিটন আব্বাস।

৮৭ জন ইমাম-মুয়াজ্জিনকে ঈদ উপহার দিলেন যুবদল নেতা

খয়েরচারা মধ্যপাড়া জামে মসজিদের খাদেম আজিজুল শেখ বলেন, পরিমাণ যেমনই হোক উপহার পাওয়াটা সম্মানের বিষয়। ইমাম, খতিব, খাদেমরা সাদামাঠা জীবনযাপন করে থাকেন। অর্থকষ্ট থাকলেও কারো কাছে হাত পাততে পারেন না। সবুজের মতো অন্যান্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বায়তুল করীম জামে মসজিদের খতিব মাওলানা নুর আলম বলেন, অনুষ্ঠানে এসে নগদ টাকা, সেমাই, চিনি, দুধ, লুঙ্গী, সাবানসহ ১১ পদের উপহার পেয়েছি। এতে খুবই খুশি।

যুবদল নেতা আতিকুর রহমান সবুজ বলেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা সমাজের সম্মানিত ব্যক্তি। কিন্তু তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও তাদের সম্মানিত করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে আরও বড় ধরনের আয়োজনের আশ্বাস দেন তিনি।

আল-মামুন সাগর/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow