৯ জেলায় বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে

ঢাকাসহ দেশের ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি মঙ্গলবার তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ কর‍তে পারে। ফলে গরম আরও বাড়তে পারে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। কিছু জায়গায় তা বিস্তার লাভও করতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ বিস্তার লাভ কর‍তে পারে। আরও পড়ুনগরমে হাঁসফাঁস, অতিষ্ঠ জনজীবনদেশের তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, রংপুরে হতে পারে বজ্রপাত এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

৯ জেলায় বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়বে

ঢাকাসহ দেশের ৯টি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি মঙ্গলবার তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ আরও বিস্তার লাভ কর‍তে পারে। ফলে গরম আরও বাড়তে পারে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। কিছু জায়গায় তা বিস্তার লাভও করতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার তাপমাত্রা বাড়তে পারে। ফলে তাপপ্রবাহ বিস্তার লাভ কর‍তে পারে।

আরও পড়ুন
গরমে হাঁসফাঁস, অতিষ্ঠ জনজীবন
দেশের তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, রংপুরে হতে পারে বজ্রপাত

এদিকে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow