৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়

চলতি মাস ফেব্রুয়ারির প্রথম সাত দিনে ১১৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ২৭ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ৪০৪ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ১১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ৩২.৩ শতাংশ। তাছাড়া জুলাই ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২০৫৬৫ মিলিয়ন (২০৬৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার এসেছে। এটি জুলাই ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬৮১৮ মিলিয়ন (১৬৮১ কোটি ৮০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ। সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পা

৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়

চলতি মাস ফেব্রুয়ারির প্রথম সাত দিনে ১১৩ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ১৩ হাজার ৮৪৭ কোটি টাকা।

এটি গত বছরের একই সময়ের চেয়ে ২৭ কোটি ৯০ লাখ ডলার বা প্রায় ৩ হাজার ৪০৪ কোটি টাকা বেশি এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৮৫ কোটি ৬০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ফেব্রুয়ারির প্রথম ৯ দিনে ১১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ৩২.৩ শতাংশ।

তাছাড়া জুলাই ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২০৫৬৫ মিলিয়ন (২০৬৫ কোটি ৫০ লাখ) মার্কিন ডলার এসেছে। এটি জুলাই ২০২৪ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৬৮১৮ মিলিয়ন (১৬৮১ কোটি ৮০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২২.৩ শতাংশ।

সদ্য বিদায়ী জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

ইএআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow