৯০ বছর বয়সে দুই ভাতিজার কাঁধে ভর করে ভোটকেন্দ্রে বিজয় কৃষ্ণ

নব্বই বছরের জীবনের ভার শরীরে স্পষ্ট। ঠিকমতো হাঁটতে পারেন না অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিজয় কৃষ্ণ সমাজপতি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর যেন বারবার তাকে থামিয়ে দিতে চেয়েছে। কিন্তু ভোটাধিকার প্রয়োগে দুই ভাতিজা শীতল ঘোষ ও কায়েসের কাঁধে ভর করে তিনি হাজির হয়েছেন ভোটকেন্দ্রে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার বাড়ি সিলেট নগরীর পনিটুলা আবাসিক এলাকায়। ভোট দিয়ে বেরিয়ে আবেগঘন কণ্ঠে বিজয় কৃষ্ণ বলেন, ‍‍‌‌‍‌‍‌‌‌দীর্ঘ ১০ বছর পর ভোট দিতে এসেছি। বয়সের কারণে হাঁটতে পারি না। তবে সুষ্ঠু পরিবেশ দেখে ভোট দেওয়ার আগ্রহ হয়েছে, তাই চলে এলাম।\' তিনি আরও বলেন,‌ আগামী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকবো কিনা তার নিশ্চয়তা নেই। তাই দুই ভাতিজার কাঁধে ভর করেই ভোট দিতে আসা। ভোটের পরিবেশ খুবই শান্ত ও সুশৃঙ্খল।\' এদিন সকাল থেকে শাহজালাল জামেয়ার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর ১টা পর্যন্ত তিনটি কেন্দ্রে ৩০ শতাংশের মতো ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসএইচ জাহিদ /

৯০ বছর বয়সে দুই ভাতিজার কাঁধে ভর করে ভোটকেন্দ্রে বিজয় কৃষ্ণ

নব্বই বছরের জীবনের ভার শরীরে স্পষ্ট। ঠিকমতো হাঁটতে পারেন না অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিজয় কৃষ্ণ সমাজপতি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর যেন বারবার তাকে থামিয়ে দিতে চেয়েছে। কিন্তু ভোটাধিকার প্রয়োগে দুই ভাতিজা শীতল ঘোষ ও কায়েসের কাঁধে ভর করে তিনি হাজির হয়েছেন ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। তার বাড়ি সিলেট নগরীর পনিটুলা আবাসিক এলাকায়।

ভোট দিয়ে বেরিয়ে আবেগঘন কণ্ঠে বিজয় কৃষ্ণ বলেন, ‍‍‌‌‍‌‍‌‌‌দীর্ঘ ১০ বছর পর ভোট দিতে এসেছি। বয়সের কারণে হাঁটতে পারি না। তবে সুষ্ঠু পরিবেশ দেখে ভোট দেওয়ার আগ্রহ হয়েছে, তাই চলে এলাম।'

তিনি আরও বলেন,‌ আগামী নির্বাচন পর্যন্ত বেঁচে থাকবো কিনা তার নিশ্চয়তা নেই। তাই দুই ভাতিজার কাঁধে ভর করেই ভোট দিতে আসা। ভোটের পরিবেশ খুবই শান্ত ও সুশৃঙ্খল।'

এদিন সকাল থেকে শাহজালাল জামেয়ার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুর ১টা পর্যন্ত তিনটি কেন্দ্রে ৩০ শতাংশের মতো ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএইচ জাহিদ / এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow