৯৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল ও জার্মানি

ব্রাজিল ও জার্মানির দুঃসময় যেন আরো দীর্ঘায়িত হচ্ছে। ২০০২ সালে ব্রাজিল ও ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতার এখন পর্যন্ত কোন দলই আর ফাইনাল খেলতে পারেনি। তবে এবার এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যা ৯৬ বছর পর আবার দেখা গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। ২০২৬ বিশ্বকাপে ইতিহাসের এক বিরল অধ্যায়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ব্রাজিল ও জার্মানি- দুই ফুটবল পরাশক্তির কেউই শেষ আটে (কোয়ার্টার ফাইনাল) জায়গা করে নিতে পারেনি। ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। অন্যদিকে জার্মানিও এর আগেই রাউন্ড অব-৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই দুই ঐতিহ্যবাহী দলের কেউই থাকছে না। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ব্রাজিল শেষ আটে উঠতে পারেনি, কিন্তু সেবার জার্মানি অংশ নেয়নি। মূলতঃ ১৯৩০ প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৩টি দল। চার গ্রুপে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হওয়ার পর সরাসরি সেরা চারটি দল খেলে সেমিফাইনাল। ফলে শেষ আট বা কোয়ার্টার ফাইনাল সেবার ছিল না। তবে ম্যাচে রেজাল্ট ও গোলের নিরিখে ব্রাজিল সেবার হয়

৯৬ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেই ব্রাজিল ও জার্মানি

ব্রাজিল ও জার্মানির দুঃসময় যেন আরো দীর্ঘায়িত হচ্ছে। ২০০২ সালে ব্রাজিল ও ২০১৪ সালে জার্মানি বিশ্বকাপ জেতার এখন পর্যন্ত কোন দলই আর ফাইনাল খেলতে পারেনি। তবে এবার এমন এক শূন্যতা তৈরি হয়েছে, যা ৯৬ বছর পর আবার দেখা গেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

২০২৬ বিশ্বকাপে ইতিহাসের এক বিরল অধ্যায়ের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ব্রাজিল ও জার্মানি- দুই ফুটবল পরাশক্তির কেউই শেষ আটে (কোয়ার্টার ফাইনাল) জায়গা করে নিতে পারেনি।

ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয়। অন্যদিকে জার্মানিও এর আগেই রাউন্ড অব-৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ফলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই দুই ঐতিহ্যবাহী দলের কেউই থাকছে না।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ব্রাজিল শেষ আটে উঠতে পারেনি, কিন্তু সেবার জার্মানি অংশ নেয়নি। মূলতঃ ১৯৩০ প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৩টি দল। চার গ্রুপে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হওয়ার পর সরাসরি সেরা চারটি দল খেলে সেমিফাইনাল। ফলে শেষ আট বা কোয়ার্টার ফাইনাল সেবার ছিল না। তবে ম্যাচে রেজাল্ট ও গোলের নিরিখে ব্রাজিল সেবার হয়েছিল ৬ষ্ঠ দল। শেষ আট না থাকলেও সেরা আটে ছিল তারা।

১৯৩৪ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বাদ পড়লেও জার্মানি ছিল শেষ আটে। সেবার তারা সেমিসফাইনালও খেলেছিল। এরপর দীর্ঘ ইতিহাসে অন্তত একটি দল সবসময় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

বিশেষ করে ১৯৫৪ থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র একবার, ১৯৯০ সালে- ব্রাজিল শেষ আটে উঠতে ব্যর্থ হয়েছিল, তবে সেবার জার্মানি শিরোপা জিতেছিল। আবার ২০১৮ ও ২০২২ সালে জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

কিন্তু ২০২৬ বিশ্বকাপে সেই ধারাও ভেঙে গেল। ব্রাজিল ও জার্মানি- দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নই এবার কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে।

ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটের লড়াই হবে ব্রাজিল ও জার্মানিকে ছাড়াই, যা বিশ্ব ফুটবলের শক্তির ভারসাম্যে পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow