৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চ থেকে গুরুতর অসুস্থ সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি দল। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়। বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। আনোয়ার সাত্তার বলেন, গত ১৩ এপ্রিল দুপুরে ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে থাকা সাত মাস বয়সী এক শিশু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। এ সময় লঞ্চের এক সহযাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত চিকিৎসা ও উদ্ধার সহায়তা চান। তিনি বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে রওনা দেয়। পরে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়। পরে শিশুটিকে কোস্টগার্ডের দ্রুতগামী স্পিডবোটে করে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে

৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পাওয়ার পর ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চ থেকে গুরুতর অসুস্থ সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি দল। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়।

বুধবার (১৫ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

আনোয়ার সাত্তার বলেন, গত ১৩ এপ্রিল দুপুরে ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৩ লঞ্চে থাকা সাত মাস বয়সী এক শিশু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শ্বাসকষ্টে ভুগতে শুরু করে। এ সময় লঞ্চের এক সহযাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত চিকিৎসা ও উদ্ধার সহায়তা চান।

তিনি বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়। খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা থেকে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে রওনা দেয়। পরে মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে পৌঁছে শিশুটিকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়।

পরে শিশুটিকে কোস্টগার্ডের দ্রুতগামী স্পিডবোটে করে সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

কেআর/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow