অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করার চিন্তা করছে সরকার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই। যারা প্রকৃত হতদরিদ্র তাদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে আমরা সবাইকেই এর আওতায় নিয়ে আসবো। আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্য

অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালুর কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, আপাতত পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি উপজেলায় এটি শুরু করার চিন্তা করছে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের গোকুণ্ডা বাজারে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজের কথা বলা হয়েছিল। সেই বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে কেবিনেটে চারটি বৈঠক হয়েছে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ঈদের আগেই ফ্যামিলি কার্ডটি চালু করতে চাই। যারা প্রকৃত হতদরিদ্র তাদের চিহ্নিত করার কাজ চলছে। পর্যায়ক্রমে আমরা সবাইকেই এর আওতায় নিয়ে আসবো।

আসাদুল হাবিব দুলু জানান, খাল খনন ও সংস্কারের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। এছাড়া দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইফতার ও সেহরিতে যেন বিদ্যুতের কোনো ঘাটতি না থাকে এবং ঈদের সময় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে বিষয়গুলো আমরা অগ্রাধিকার দিয়ে ‘অ্যাড্রেস’ করছি।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে দুদকের মামলা সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) রয়েছে। কে মামলা খেল বা দুর্নীতি করল, এটি তাদের (দুদকের) দেখার বিষয়।

আগামী ২২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।

মহসীন ইসলাম শাওন/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow