অজু করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে অজু করতে গিয়ে নিখোঁজ সাজু মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কারখানা নদীর সড়সী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল । বিষয়টি নিশ্চিত করেছেন সড়সী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম। সাজু মোল্লা (৭৫) উপজেলার দুধল ইউনিয়নের পূর্ব সড়সী গ্ৰামের মরহুম আজাহার মোল্লার ছেলে । এর আগে শুক্রবার (১৩ মার্চ) এশার নামাজ আদায়ের জন্য অজু করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন সাজু। ঘটনাস্থলে তার টুপি ও স্যান্ডেল পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, সাজু মোল্লা সড়সী খেয়া ঘাট সংলগ্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই সড়সী খেয়া ঘাট নেমে নদীর পানি দিয়ে অজু করেন। শুক্রবার তারাবির নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে সড়সী খেয়া ঘাটে তার টুপি ও স্যান্ডেল (জুতা) পাওয়া যায়। এতে সবাই নিশ্চিত হন যে তিনি নদীতে পড়ে গেছেন। এরপরই স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভি
বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে অজু করতে গিয়ে নিখোঁজ সাজু মোল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার কারখানা নদীর সড়সী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়সী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি মাজাহারুল ইসলাম। সাজু মোল্লা (৭৫) উপজেলার দুধল ইউনিয়নের পূর্ব সড়সী গ্ৰামের মরহুম আজাহার মোল্লার ছেলে ।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) এশার নামাজ আদায়ের জন্য অজু করতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন সাজু। ঘটনাস্থলে তার টুপি ও স্যান্ডেল পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ জানান, সাজু মোল্লা সড়সী খেয়া ঘাট সংলগ্ন মসজিদে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। নামাজ পড়ার জন্য তিনি প্রায়ই সড়সী খেয়া ঘাট নেমে নদীর পানি দিয়ে অজু করেন।
শুক্রবার তারাবির নামাজের জন্য বাসা থেকে বের হন। এরপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ১০টার দিকে সড়সী খেয়া ঘাটে তার টুপি ও স্যান্ডেল (জুতা) পাওয়া যায়। এতে সবাই নিশ্চিত হন যে তিনি নদীতে পড়ে গেছেন। এরপরই স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করে।
বরিশাল সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমীন জানান, ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাজু মোল্লার ছেলে জাকির মোল্লা জানান, তার বাবা এর আগেও দুইবার মসজিদে নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে স্ট্রোক করে রাস্তায় পড়ে গিয়েছিল। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে।
What's Your Reaction?