আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের টেস্ট কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা দিয়েছেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।  করাচির এই উইকেটরক্ষক ব্যাটার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ঠিক ১০০টি আন্তর্জাতিক ম্যাচে। এর মধ্যে টেস্ট ১৩টি, ওয়ানডে ৫০টি এবং টি-টোয়েন্টি ৩৭টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট ম্যাচ বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত- পাকিস্তানের রঙিন জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ। আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যেভাবে সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকরা নিরবচ্ছিন্ন সমর্থন দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’ পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে এই উইকেটরক্ষক ব্যাটার জানান, ‘সব সংস্করণে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া আ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। পাকিস্তানের টেস্ট কোচ হওয়ার গুঞ্জনের মধ্যেই এই ঘোষণা দিয়েছেন তিনি। দুই দশকের ক্যারিয়ারে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও নেতৃত্ব দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। 

করাচির এই উইকেটরক্ষক ব্যাটার পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ঠিক ১০০টি আন্তর্জাতিক ম্যাচে। এর মধ্যে টেস্ট ১৩টি, ওয়ানডে ৫০টি এবং টি-টোয়েন্টি ৩৭টি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট ম্যাচ

বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মুহূর্ত- পাকিস্তানের রঙিন জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই ছিল বিশেষ। আমার ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে যেভাবে সতীর্থ, কোচ, পরিবার ও সমর্থকরা নিরবচ্ছিন্ন সমর্থন দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে এই উইকেটরক্ষক ব্যাটার জানান, ‘সব সংস্করণে পাকিস্তান দলের নেতৃত্ব দেওয়া আমার স্বপ্ন পূরণ করেছে। আমি সব সময় নির্ভীক ক্রিকেট খেলতে চেয়েছি এবং ঐক্যবদ্ধ দল গড়ে তোলার চেষ্টা করেছি। আমার অধিনায়কত্বের সময়ে বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীসহ অনেক খেলোয়াড়কে ম্যাচজয়ী ক্রিকেটারে পরিণত হতে দেখা আমার জন্য গর্বের বিষয়।’

পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন সরফরাজ। গুঞ্জন রয়েছে, পাকিস্তান টেস্ট দলের পরবর্তী কোচ হতে পারেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow