অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের অনুমোদন বন্ধ
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রদানের আবেদন বিবেচনা না করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-৩ শাখা থেকে গত ১৫ জুলাই এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা চিঠিটি প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়েছে। আরও পড়ুন অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়লো ১৭.৯৪ টাকা চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রাপ্তির আবেদন বিবেচনা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ তবে মন্ত্রণালয়ের চিঠিতে নতুন লাইসেন্সের আবেদন সাময়িকভাবে বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, অটোগ্যাস স্টেশন স্থাপন ও লাইসেন্স প্রদানের বিদ্যমান নীতিমালা, নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা কিংবা লাইসেন্স প্রদান প্রক্রিয়া নিয়ে পর্যালোচনার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রদানের আবেদন বিবেচনা না করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-৩ শাখা থেকে গত ১৫ জুলাই এ সংক্রান্ত চিঠি জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের সই করা চিঠিটি প্রধান বিস্ফোরক পরিদর্শকের কার্যালয়ে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স প্রাপ্তির আবেদন বিবেচনা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
তবে মন্ত্রণালয়ের চিঠিতে নতুন লাইসেন্সের আবেদন সাময়িকভাবে বন্ধ রাখার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্টদের ধারণা, অটোগ্যাস স্টেশন স্থাপন ও লাইসেন্স প্রদানের বিদ্যমান নীতিমালা, নিরাপত্তা ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা কিংবা লাইসেন্স প্রদান প্রক্রিয়া নিয়ে পর্যালোচনার অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়ে থাকতে পারে।
বর্তমানে অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের লাইসেন্স ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন গুরুত্বপূর্ণ। প্রচলিত বিধিমালা অনুযায়ী নতুন অটোগ্যাস স্টেশন নির্মাণ বা বিদ্যমান স্থাপনায় পরিবর্তন আনার আগে নকশা অনুমোদন ও লাইসেন্স গ্রহণের প্রয়োজন হয়। পাশাপাশি স্টেশন পরিচালনায় এলপিজি বিধিমালা, ২০০৪ এর নিরাপত্তা সংক্রান্ত বিধান অনুসরণ করতে হয়।
এনএস/ইএ
What's Your Reaction?

