অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।  এর আগে রোববার (২৮ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত আব্দুল মান্নান (৫৫) গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে। জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান সিএনজিসহ চেলোপাড়ায় অবস্থান করছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে ধুনটের গোসাইবাড়ির দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মান্নানের পরিচয় শনাক্ত করে। চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান বলেন, বগুড়া থেকে ফরেনসিক টিম এসে সুরতহাল করবে। এজন্য আমরা সুরতহাল করিনি। পুলিশ মরদেহ উদ্ধারের স্থান ঘিরে রেখেছে। সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহের গলায় গামছ

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পশ্চিম দড়িপাড়া আন্দাইরা বিল এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে রোববার (২৮ জুন) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত আব্দুল মান্নান (৫৫) গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের গেদা মুন্নার ছেলে।

জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আব্দুল মান্নান সিএনজিসহ চেলোপাড়ায় অবস্থান করছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে একটি রিজার্ভ ভাড়া নিয়ে ধুনটের গোসাইবাড়ির দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সকালে স্থানীয় লোকজন সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মান্নানের পরিচয় শনাক্ত করে।

চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান বলেন, বগুড়া থেকে ফরেনসিক টিম এসে সুরতহাল করবে। এজন্য আমরা সুরতহাল করিনি। পুলিশ মরদেহ উদ্ধারের স্থান ঘিরে রেখেছে।

সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, মরদেহের গলায় গামছা পেঁচানো আছে। পায়ের দিকে কিছুটা রক্ত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ফরেনসিক টিম আসার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, খোঁজ নিয়ে জেনেছি, রোববার রাত সাড়ে ৯টার দিকে চেলোপাড়ায় তাকে সর্বশেষ দেখা গেছে। মরদেহ উদ্ধার হলেও তার সিএনজির হদিস মেলেনি। এ ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow