অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়লো ১৭.৯৪ টাকা

ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটারে ৬১ দশমিক ৮৩ টাকা থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন আদেশে বিইআরসি ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮১  টাকা, ২২ কেজি  ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি  ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১  টাকা, ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮  টাকা নির্ধারণ করেছে। এনএস/এএমএ

অটো গ্যাসের দাম প্রতি লিটারে বাড়লো ১৭.৯৪ টাকা

ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটারে ৬১ দশমিক ৮৩ টাকা থেকে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ দশমিক ৭৭ টাকা নির্ধারন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। এছাড়া ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন আদেশে বিইআরসি ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮১  টাকা, ২২ কেজি  ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজি  ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১  টাকা, ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮  টাকা নির্ধারণ করেছে।

এনএস/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow