৭০তম বারের হামলার ঘোষণা আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে মার্কিন ও ইসরাইলি স্বার্থের ওপর চালানো ৭০তম বারের প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রেস টিভিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এদিকে শনিবার (২১ মার্চ) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলাগুলো প্রতিহত করতে সৌদি আরব, কুয়েত এবং ইসরাইলসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে। এছাড়াও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে। সূত্র: আল জাজিরা।

৭০তম বারের হামলার ঘোষণা আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসির) জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল এবং এর বাইরে মার্কিন ও ইসরাইলি স্বার্থের ওপর চালানো ৭০তম বারের প্রতিশোধমূলক হামলায় ৫৫টিরও বেশি স্থানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রেস টিভিতে প্রকাশিত একটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, সর্বশেষ এই হামলার ফলে লক্ষ্যবস্তু করা এলাকাগুলোতে বিকট বিস্ফোরণ, আগুনের কুণ্ডলী এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে শনিবার (২১ মার্চ) ভোরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এ হামলাগুলো প্রতিহত করতে সৌদি আরব, কুয়েত এবং ইসরাইলসহ অঞ্চলের বেশ কয়েকটি দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানিয়েছে।

এছাড়াও ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত যৌথ মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান অন্তত দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও জানা গেছে।

সূত্র: আল জাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow