ঈদের দিনে হবিগঞ্জে সংঘর্ষে ৪০ জন আহত

ঈদের দিনে হবিগঞ্জের নবীগঞ্জে দু’দল লোকের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং ইউপি মেম্বার বাজিত উল্লাহর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে আব্দুর রহমানের পক্ষের দুই নারী আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। তখন পথে বাজিত উল্লাহর পক্ষের কয়েকজন যুবক মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বশর উল্লাহকে (৪০) সিলেট ওসমানী

ঈদের দিনে হবিগঞ্জে সংঘর্ষে ৪০ জন আহত

ঈদের দিনে হবিগঞ্জের নবীগঞ্জে দু’দল লোকের মধ্যে সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের চক শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, নোয়াগাঁও গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান এবং ইউপি মেম্বার বাজিত উল্লাহর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে আব্দুর রহমানের পক্ষের দুই নারী আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। তখন পথে বাজিত উল্লাহর পক্ষের কয়েকজন যুবক মোবাইল দিয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বশর উল্লাহকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইআরকে/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow