অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে অকটেন বিক্রি করার অপরাধে ময়না মিয়া (৬৩) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১৪০ টাকার পরিবর্তে ২০০ টাকা দরে অকটেন বিক্রি করছিলেন ব্যবসায়ী ময়না মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না।

অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে অকটেন বিক্রি করার অপরাধে ময়না মিয়া (৬৩) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত প্রতি লিটার ১৪০ টাকার পরিবর্তে ২০০ টাকা দরে অকটেন বিক্রি করছিলেন ব্যবসায়ী ময়না মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow