অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের জিয়ানগরে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই জিয়ানগর বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী শামীমসহ স্থানীয় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, অন্যান্য দিন গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি মূল্যে বিক্রি করা হলেও আজ ঈদের দিন ৮৫০ টাকা করে বিক্রি করা হচ্ছিল তাও অর্ধেক চর্বি-হাড্ডি দিচ্ছে। ইউএনও হাসান মো: হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের জিয়ানগরে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) বেলা ১১ টার দিকে জিয়ানগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই জিয়ানগর বাজারে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি হচ্ছিল। এ বিষয়ে কয়েকজন জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের কাছে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংস ব্যবসায়ী শামীমসহ স্থানীয় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

আব্দুল কুদ্দুস ও আবু হানিফসহ একাধিক ক্রেতা অভিযোগ করে বলেন, অন্যান্য দিন গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি মূল্যে বিক্রি করা হলেও আজ ঈদের দিন ৮৫০ টাকা করে বিক্রি করা হচ্ছিল তাও অর্ধেক চর্বি-হাড্ডি দিচ্ছে।

ইউএনও হাসান মো: হাফিজুর রহমান বলেন, অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. তরিকুল ইসলাম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow